29.2 C
Dhaka
Friday, June 5, 2026
Homeবাংলাদেশচট্টগ্রামের ষোলশহরে বিস্ফোরণের শব্দ, পুলিশ বলছে ‘পটকা’

চট্টগ্রামের ষোলশহরে বিস্ফোরণের শব্দ, পুলিশ বলছে ‘পটকা’

Date:

Related stories

হাদির কবর জিয়ারতসহ তারেক রহমানের আজ যত কর্মসূচি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার সকাল ১১টার...

প্লে-অফে ইতালির প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড

অবিশ্বাস্যভাবে শেষ দুটি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি চার...

অবশেষে শাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল

দীর্ঘ ২৬ বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে শাহজালাল বিজ্ঞান ও...

সাগরে স্টেডিয়াম-উদ্যান-জাদুঘর নিয়ে ভাসবে ‘অভিনব শহর’

দৈর্ঘ্যে প্রায় এক মাইল; প্রস্থে ৮০০ ফুট। উচ্চতায় ৩০...

বন্দরনগরীর পাঁচলাইশ থানার ষোলশহরে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে পুলিশ দাবি করেছে, এগুলো ককটেল নয় বরং পটকা। পথচারী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব পটকা ফাটানো হয়েছে।

আজ রোববার সন্ধ্যার দিকে ষোলশহরের ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে দুটি পটকা ছোড়া হয়। সেগুলো সড়কের মাঝামাঝি অংশে গিয়ে বিস্ফোরিত হয়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘ফ্লাইওভারে একটি চেকপোস্ট বসিয়ে পুলিশ টহল দিচ্ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

গত বছর গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই শীর্ষ সহযোগীর বিরুদ্ধে আগামীকাল রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। 

Latest stories