29 C
Dhaka
Sunday, September 6, 2026
Homeবাংলাদেশচট্টগ্রামে আ. লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে আ. লীগ নেতা গ্রেপ্তার

Date:

Related stories

আর্সেনালের কাছে হারের পর কেইনের কণ্ঠে প্রতিশোধের বার্তা

লম্বা সময়ের মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বাজে পারফর্ম...

গণতান্ত্রিক উত্তরণে আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে: প্রধান উপদেষ্টা

নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা...

আস্থা গড়ছেন প্রধানমন্ত্রী, ক্ষয় করছে বিএনপি

এটা ঠিক যে, সরকার বা ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির...

পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ...

পপ তারকা রিয়ানার বাড়িতে বন্দুক হামলা

মার্কিন পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাড়িতে বন্দুক হামলার...

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) নগরের জাকির হোসেন সড়ক এলাকায় অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে।

আজ শুক্রবার গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম—আবু বকর চৌধুরী (৫০)। তিনি মৃত বোচন মিয়ার ছেলে। পুলিশ জানায়, তিনি পলাতক সাবেক সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কাবির দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালানোর ঘটনায় চান্দগাঁও থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

ওসি জাহেদুল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মাঝরাতে আওয়ামী লীগ নেতা আবু বকরকে থানায় হস্তান্তর করেছে ডিবি। তিনি চান্দগাঁও থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টার ও বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর মামলার এজাহারভুক্ত আসামি।’

মামলার নথি থেকে জানা যায়, গত ১৮ মার্চ এজাজ খান নামে এক ব্যক্তি মোট ৫৩ জন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে আসামি করে মামলা করেন। এ তালিকায় সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু ও সাবেক সিসিসি মেয়র আ.জ.ম নাছির উদ্দিনসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়।

মামলায় অভিযোগ আনা হয়— আসামিরা গত বছরের ১৮ জুলাই শিক্ষার্থী-নেতৃত্বাধীন বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলি চালিয়ে হত্যাচেষ্টা করেন। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হন।

Latest stories