10.8 C
London
Sunday, March 1, 2026
Homeবাংলাদেশচট্টগ্রামে ২ বনকর্মীকে কুপিয়ে জখম

চট্টগ্রামে ২ বনকর্মীকে কুপিয়ে জখম

Date:

Related stories

কারমাইকেলের গায়ে বল ছুঁড়ে শাস্তি পেলেন নাহিদ রানা

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশের...

প্রাজ্ঞের পিঞ্জর: স্বাধীনতা ছাড়া কি প্রকৃত গবেষক তৈরি সম্ভব

একটি বিশ্ববিদ্যালয়ের মূল ভূমিকা কেবল নতুন প্রজন্মের কাছে বিদ্যমান...

স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ২৫৫৬১৬ টাকা

দাম কমানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে...

ফেরার অপেক্ষায় বিটিএস, নতুন অ্যালবামের রেকর্ডিং শেষ

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস ২০২৬ সালেই ফিরছে কোরিয়া...

স্বাভাবিক হচ্ছে সৌদি-ইরান কূটনৈতিক সম্পর্ক

সৌদি আরব ও ইরানের প্রতিনিধি দল বেইজিং চুক্তি বাস্তবায়নে...

চট্টগ্রামের ফটিকছড়িতে বন বিভাগের দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে বনদস্যুরা।

আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হাসনাবাদ রেঞ্জের উত্তর খরলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান।

আহতরা হলেন—হাসনাবাদ রেঞ্জের রেঞ্জার সিফাত আল রাব্বানী ও বনকর্মী মো. সোহেল। তাদের উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আনিসুর রহমান বলেন, রামগড়–সীতাকুণ্ড সংরক্ষিত বন থেকে গাছ কেটে লুট করার খবর পেয়ে ভোরে তিন সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়। সেসময় বন বিভাগের দলটি দুজন বনদস্যুকে ধরে ফেলে। এরপর দস্যুদের বাকি পাঁচ থেকে সাতজন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, হামলায় দুজন আহত হলেও বনপ্রহরী মনিরুজ্জামান পালিয়ে যেতে সক্ষম হন।

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) শফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় থানায় ফৌজদারি মামলা করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি দস্যুদের বিরুদ্ধে বন আইনেও মামলা করা হবে।

Latest stories