28.2 C
Dhaka
Monday, June 15, 2026
Homeবিনোদনজাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ কারা পাচ্ছেন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ কারা পাচ্ছেন

Date:

Related stories

ইয়েমেন ভাঙতে এবার গণভোটের ডাক

ইয়েমেন ভেঙে যাওয়া যেন ক্রমশই বাস্তবতার রূপ নিচ্ছে। উত্তর...

‘জামায়াতের সঙ্গে জোটের’ সমর্থনে এবার নাহিদকে ১৭০ এনসিপি নেতার চিঠি

জামায়াতে ইসলামীসহ যেকোনো দলের সঙ্গে জোট গঠনে সমর্থন জানিয়ে...

টাকার-ডোহেনির জুটি ভেঙে তাইজুলের জোড়া আঘাত

দিনের প্রথম ঘণ্টায় বাংলাদেশকে হতাশ করে দ্রুত রান আনলেন...

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের ছুরিকাঘাতে মা ও ছোট ভাই খুন

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে মা ও ছোট ভাইকে...

অ্যানথ্রপিকের নতুন এআই মডেলে কেন বিপদ দেখছে যুক্তরাষ্ট্র সরকার

সবার জন্য উন্মুক্ত করার কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সরকারের...

গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে ২৮টি বিভাগে ৩০ চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২৩ সালের জন্য চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন তারেক মাসুদ ও আবদুল লতিফ বাচ্চু। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। সেরা পরিচালক হিসেবে এই পুরস্কার পাচ্ছেন সিনেমাটির নির্মাতা খন্দকার সুমন ।

‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য আফরান নিশো সেরা অভিনেতা ও ‘সাঁতাও’ অভিনেত্রী আইনুন পুতুল সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন।

অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সেরা পার্শ্ব অভিনেতা মনির আহম্মেদ শাকিল (সুড়ঙ্গ), সেরা পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (ওরা সাতজন), সেরা অভিনেতা/অভিনেত্রী খলচরিত্রে আশীষ খন্দকার, সেরা অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম, সেরা শিশুশিল্পী মো. লিয়ন।

সেরা গায়ক বালাম (প্রিয়তমা), প্রিয়তমা; সেরা গায়িকা অবন্তী সিঁথি (গোটা পৃথিবীতে খুঁজো, এ গাঁ ছুঁয়ে বলো), সুড়ঙ্গ; সেরা গীতিকার সোমেশ্বর অলি (ইশ্বর), প্রিয়তমা; সেরা সুরকার প্রিন্স মাহমুদ (ইশ্বর), প্রিয়তমা।

সেরা নৃত্য পরিচালক হাবিবুর রহমান (লাল শাড়ি), সেরা কাহিনিকার ফারুক হোসেন (প্রিয়তমা), সেরা চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা (রক্তজবা), সেরা গল্পকার রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ), সেরা সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বাবু (ওরা সাত জন)।

সেরা শিল্প নির্দেশক শহীদুল ইসলাম (সুড়ঙ্গ), একই সিনেমার জন্য সেরা চিত্রগ্রাহক সুমন কুমার সরকার ও সেরা পোশাক ও সাজ-সজ্জা শিল্পী বিথী আফরিন, সেরা শব্দগ্রাহক সুজন মাহমুদ (সাঁতাও)। সেরা মেকআপম্যান সবুজ (প্রিয়তমা), সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চৈতালী সমদ্দার নির্মিত মরিয়ম, সেরা প্রামাণ্য চলচ্চিত্র এলিজা বিনতে এলাহী নির্মিত ‘লীলাবতি নাগ: দ্য রেবেল’।

 

Latest stories