30 C
Dhaka
Wednesday, March 4, 2026
Homeবাংলাদেশটাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাসহ আহত ৩

টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাসহ আহত ৩

Date:

Related stories

ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, সর্বোচ্চ সতর্কতায় বেনাপোল বন্দর

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক...

কেন এজেন্সির প্রতি হতাশ বিটিএসের আরএম

দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড বিটিএসের প্রধান আরএম এক লাইভস্ট্রিমে...

যুক্তরাষ্ট্রে ‘ভিসামুক্ত’ ভ্রমণেও ৫ বছরের সোশ্যাল মিডিয়া যাচাইয়ের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রে 'ভিসামুক্ত' ভ্রমণে গেলেও বিদেশি পর্যটকদের ৫ বছরের সোশ্যাল...

এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত...

বিশ্বকাপের স্বপ্নে মুখোমুখি ইরাক-আরব আমিরাত

২০২৬ বিশ্বকাপের টিকিটের আশা টিকিয়ে রাখার জন্য আগামীকাল বৃহস্পতিবার...

টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ডেটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন ও স্ক্যানিং অপারেটর সুমন আহত হয়েছেন। 

আজ সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।

গোপালপুর উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা আবু রায়হান বলেন, সকালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী হঠাৎ উপজেলা নির্বাচন অফিসে এসে নির্বাচন কর্মকর্তার ওপর হামলা চালায়। পরে অফিসের আরও দুই কর্মচারীকেও মারধর করা হয়। এ সময় তারা অফিস ভাঙচুর ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলে।

তিনি আরও বলেন, আমরা সম্প্রতি কিছু দালালদের সুবিধা দিতে পারিনি। সম্ভবত সেই কারণেই এই হামলাটি হয়েছে।

টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সরকারি অফিস ভাঙচুর ও কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা করা হবে। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ডেইলি স্টারকে বলেন, নির্বাচন কর্মকর্তা নানা অনিয়ম-দুর্নীতি ও অনৈতিক কাজে জড়িত। আমরা ভুক্তভোগীদের  নিয়ে অফিসে গেলে তিনি আমাদের সঙ্গে অসদাচরণ করেন।

গোপালপুর থানার ওসি (তদন্ত) মামুন ভূঁইয়া মামুন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Latest stories