27.9 C
Dhaka
Sunday, June 21, 2026
Homeবিনোদনটিএসসিতে কাল থেকে ‘আমার ভাষার চলচ্চিত্র’

টিএসসিতে কাল থেকে ‘আমার ভাষার চলচ্চিত্র’

Date:

Related stories

ইরান যুদ্ধের আগেই পেট্রোলিয়ামের আমদানি ব্যয় বেড়েছে ৫২ শতাংশ

চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশের পেট্রোলিয়ামের আমদানি ব্যয় গত...

এবার ট্রাম্পের চোখ কলম্বিয়া-কিউবায়, সতর্কবার্তা পেল মেক্সিকো

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট...

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমানের মনোনয়নপত্র জমা...

সর্বোচ্চ উইকেটশিকারি হবেন, এমন লক্ষ্য ছিল না তাইজুলের

টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডে সাকিব আল...

‘সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রিত কাঠামো গড়ে তোলা সময়ের দাবি’

সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা, পেশাগত জবাবদিহি নিশ্চিত করা এবং জনআস্থা...

ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল উত্তরাধিকার ও বাংলা চলচ্চিত্রের প্রতি গভীর অনুরাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) ২০০২ সাল থেকে আয়োজন করে আসছে বাংলা সিনেমার উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’।

আগামীকাল ৩ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে উৎসবের ২৪তম আসর অনুষ্ঠিত হবে।

রাস্তার দেয়ালে আঁকা চড়া রঙের পোস্টার, শিল্পীর তুলির আঁচড়ে ফুটে ওঠা গল্প আর নস্টালজিক গানের সেই সোনালি দিনগুলোকে স্মরণ করে সাজানো হয়েছে এবারের উৎসব।

মুঠোফোনের ক্ষুদ্র স্ক্রিনে সিনেমা দেখার এই যুগে বাংলা চলচ্চিত্রের ধ্রুপদী ও আধুনিক গল্পগুলোকে বড় পর্দায় ফিরিয়ে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য।

এবারের উৎসবে নতুন ও পুরোনো মিলিয়ে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিন বাদে প্রতিদিন চারটি স্লটে—সকাল ১০টা, দুপুর সাড়ে ১২টা, দুপুর সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় সিনেমা দেখানো হবে।

উৎসবের পর্দা উঠবে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় আহমেদ হাসান সানি পরিচালিত চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র মধ্য দিয়ে।

পরের দিন ৪ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’, আলমগীর কবিরের ‘সূর্যকন্যা’, শরাফ আহমেদের ‘চক্কর ৩০২’ এবং রায়হান রাফীর ‘তাণ্ডব’।

তৃতীয় দিনের তালিকায় রয়েছে সালাউদ্দিনের ‘রূপবান’, সাদিক আহমেদের ‘দ্য লাস্ট ঠাকুর’, পিপলু খানের ‘জয়া আর শারমিন’ এবং মনিরুল হকের ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

৬ ফেব্রুয়ারি চতুর্থ দিনে দর্শকরা দেখতে পাবেন হারুনুর রশিদের ‘মেঘের অনেক রঙ’, তোজাম্মেল হকের কালজয়ী সিনেমা ‘বেঁদের মেয়ে জ্যোৎস্না’, মিঠু খানের ‘নীলচক্র’ এবং কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’।

পঞ্চম দিনের প্রদর্শনীতে থাকছে তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ এবং তানিম নূরের ছবি ‘উৎসব’।

৮ ফেব্রুয়ারি উৎসবের সমাপনী দিনের শুরুতে দেখানো হবে বেলাল আহমেদের ‘নয়নের আলো’ এবং কাজী হায়াতের ‘ধর’। বেলা সাড়ে ৩টার স্লটে প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— মাহফুজ সরকারের ‘ময়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের ‘জন্ম থেকে জ্বলছি’ এবং উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’।

কলকাতার জয়ব্রত দাশ পরিচালিত ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ চলচ্চিত্রটির প্রদর্শনের মাধ্যমে পর্দা নামবে এবারের আমার ভাষার চলচ্চিত্রের।

Latest stories