33.4 C
Dhaka
Saturday, June 13, 2026
Homeখেলাটেস্টে ১৫ ইনিংস পর লিটনের সেঞ্চুরি

টেস্টে ১৫ ইনিংস পর লিটনের সেঞ্চুরি

Date:

Related stories

জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা

দেশের সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং (এমএফএস) প্রতিষ্ঠানকে তাদের...

নতুন ম্যাগাজিনে আবুল হায়াত ও মনির খানের উপস্থিতি

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন ম্যাগাজিন অনুষ্ঠান 'অভিনন্দন'।...

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে ইলন মাস্কের স্টারলিংক

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টারলিংক।ধনকুবের ইলন...

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোট করে নির্বাচন করবে এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতে ইসলামীসহ ৮ দলের...

অ্যাশেজের প্রথম দিনে পড়ল ১৯ উইকেট

অ্যাশেজের বহুল প্রতীক্ষিত আরেকটি অধ্যায় যেন প্রথম দিনেই দাঁড়িয়ে...

গাভিন হোয়ের বল প্যালেড সুইপ করে বাউন্ডারিতে পাঠিয়েই দুহাত উঁচিয়ে ধরলেন লিটন দাস। খুব বেশি উচ্ছ্বাস নয়, তবে উদযাপনে মিশে থাকল তৃপ্তি।

১৫৮ বলে ৭ চার, ২ ছক্কায় সেঞ্চুরি স্পর্শ করেন লিটন। পুরো ইনিংসে তিনি ছিলেন নিয়ন্ত্রিত, সাবলীল ও দ্যুতিময়। এমনিতে রানের মধ্যেই ছিলেন লিটন। তবে বড় ইনিংস পাচ্ছিলেন না। শ্রীলঙ্কা সফরে নব্বুইর ঘরে গিয়ে হতাশাতেও পুড়েন একবার। বাংলাদেশের কিপার ব্যাটার টেস্ট অবশেষে ১৫ ইনিংস পর পেলেন সেঞ্চুরি। টেস্টে এটি তার পঞ্চম শতক।

দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ১২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৮৭ রান। লিটন ১০৩ ও মিরাজ ৩০ রান নিয়ে ক্রিজে আছেন। 

বৃহস্পতিবার সকালে সবাই অপেক্ষায় ছিলেন মুশফিকুর রহিমের সেঞ্চুরির। শততম টেস্ট খেলতে নামা অভিজ্ঞ ব্যাটার সেঞ্চুরি করে নাম লেখান এলিট ক্লাবে। যেখানে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে আগে থেকে ছিলেন কেবল ১০ জন।

ইতিহাস গড়া সেঞ্চুরির পর পরই অবশ্য আউট হয়ে যান এই ব্যাটার। ২১৪ বলে ৫ চারে ১০৬ রান করা মুশফিক ফেরেন ম্যাথু হ্যামফ্রিসের বলে। আচমকা লাফিয়ে উঠা বলে ব্যাট লাগিয়ে স্লিপে এন্ডি বালবার্নির দারুণ ক্যাচে পরিণত হন তিনি।

এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে আরেকটি দারুণ জুটি গড়েন লিটন। মুশফিকের সঙ্গে ১০৮ রানের জুটির পর এই জুটিও আছে শতরানের দিকে। 

Latest stories