29.1 C
Dhaka
Wednesday, July 29, 2026
Homeরাজনীতিতফসিল ঘোষণার পর ইসিকে আর চোখে দেখছি না: নাসীরুদ্দীন পাটওয়ারী

তফসিল ঘোষণার পর ইসিকে আর চোখে দেখছি না: নাসীরুদ্দীন পাটওয়ারী

Date:

Related stories

অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত, চলছে চিকিৎসা

ছোটপর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি বেশ কিছু দিন ধরে...

বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন ইরান, বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি খামেনির

ইরানে লাগামহীন মুল্যস্ফীতি ও অর্থনৈতিক দুরাবস্থার প্রতিবাদে প্রায় দুই...

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম ও কুড়িগ্রামে ২ জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম ও কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর দুই...

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই ১৫ ফেব্রুয়ারি

২০২৬ সালের ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে আগামী ১৫...

ঝিনাইদহে সনদ জালিয়াতি মামলায় সাবেক প্রধান শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

ঝিনাইদহে সনদ জালিয়াতির অভিযোগে একটি স্কুলের সাবেক প্রধান শিক্ষককে...

নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনিত প্রার্থী মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী। তফসিল ঘোষণার পর ইসি কার্যত অদৃশ্য হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

আজ সোমবার যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসিরুদ্দিন পাটোয়ারী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শাপলা কলি’ প্রতীকে জমা দেওয়া তার মনোনয়নপত্র গৃহীত হওয়ায় তিনি স্বাগত জানান। আশা করেন, আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

তবে ইসির ভূমিকার সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনকে আর চোখে দেখছি না।’

তার অভিযোগ, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে ব্যাপক হারে পোস্টার ও ব্যানার ব্যবহার করা হলেও ইসির কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। কোনো কোনো নির্বাচন কমিশনারের বক্তব্য ‘দলীয়’ এবং ‘লজ্জাজনক’ মনে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি প্রার্থী বলেন, নির্বাচনী এলাকার কিছু অংশে তিনি ও তার দলের কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, প্রশাসন যদি আরও সক্রিয় হয়, তবে ঢাকা-৮ আসনে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রশাসনের নিরপেক্ষতা লক্ষ করেছেন জানিয়ে তিনি বলেন, অন্য আসনগুলোতে অনিয়মসংক্রান্ত আপত্তিগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে।

বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, তিনি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তার দাবি, এনসিপি কেবল সেসব আসনেই প্রার্থী দিয়েছে, যেখানে জয়ের বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে।

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো চাপ বা অসুবিধার সম্মুখীন হলে তাদের প্রকাশ্যে তা জানানো উচিত।

Latest stories