30.6 C
Dhaka
Saturday, August 15, 2026
Homeরাজনীতিতারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

Date:

Related stories

অলিম্পিয়াকোসের মুখোমুখি হওয়ার আগে বিপাকে রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের মুখোমুখি হওয়ার আগে স্বস্তিতে নেই...

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে যাওয়ার অভিযোগে কুমিল্লায় স্কুলশিক্ষার্থী কারাগারে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের...

ফোন চুরি হলে বা হারালে প্রথম ৩০ মিনিটে যা করা জরুরি

মোবাইল ফোন এখন আর শুধু যোগাযোগের যন্ত্র নয়। ব্যাংক...

গাছ লাগানোর সাফল্য নয়, বাঁচানোর হিসাব চাই

বর্ষাকাল এলেই আব্বা আমাকে নিয়ে নওগাঁর গ্রামের বাড়িতে আম,...

মোবাইল সেবার মান যাচাইয়ে খরচ ২১ কোটি, চার বছরেও চূড়ান্ত প্রতিবেদন নেই

দেশের মোবাইল অপারেটররা গ্রাহকদের মানসম্মত সেবা দিচ্ছে কি না,...

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের  উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে।

আজ শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে তার এ সফর করার কথা ছিল।’

১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি এ সফরে তারেক রহমানের টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাওয়ার কথা ছিল।

মির্জা ফখরুল বলেন, ‘আগামী ১১ জানুয়ারি থেকে তারেক রহমানের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’

‘কিন্তু এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে,’ বলেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাদের বিশেষ করে বিএনপির কয়েকজন নেতাকে গুলি করা হয়েছে। তারা শহীদ হয়েছেন।’

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বীরকে গুলি করে হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই এর তীব্র নিন্দা জানিয়েছি এবং ক্ষোভ প্রকাশ করেছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি।’

‘আমরা বারবার সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানিয়েছি যে, এ ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে দেশে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে। নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় তার জন্য সব ধরনের উদ্যোগ নিতে আমরা আবারও সরকার ও নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি,’ যোগ করেন তিনি।

Latest stories