27 C
Dhaka
Friday, May 29, 2026
Homeরাজনীতিতারেক রহমানের সঙ্গে দেশে ফিরল ‘জেবু’

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরল ‘জেবু’

Date:

Related stories

বরিশালে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষে ১০ বাস ভাঙচুর, ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে হাফ ভাড়া নিয়ে বাস শ্রমিকদের...

গরু নিয়ে গল্প: রাজনীতি ও মানুষের প্রতিচ্ছবি

বাংলায় গরু শুধু একটি প্রাণী নয়; এটি বহু দিন...

এআই কি সাধারণ পিসিতেও কাজ করবে?

যেকোনো জিনিসের জন্য বিনিয়োগ করার আগে আমি প্রচুর রিসার্চ...

জ্বালানি ও এলএনজি সংকট: ২ বিলিয়ন ডলার সহায়তা খুঁজছে বাংলাদেশ

ইরান যুদ্ধের প্রভাবে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজার। এই পরিস্থিতিতে...

কে-পপের শীর্ষ বাজার কোরিয়া-জাপান-ইন্দোনেশিয়া

বিদায়ী বছরের কোরিয়ান পপের (কে-পপ) সবচেয়ে বড় বাজার ছিল...

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে তিনি ঢাকায় পৌঁছান। তবে তাদের সঙ্গে দেশে এসেছে পরিবারের আরেক সদস্য—তারেক রহমানের পোষা বিড়াল ‘জেবু’।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের সঙ্গে এই বিড়ালটির ছবি দেখা গিয়েছিল। আজ সকালে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিড়ালটির ছবি শেয়ার করা হয়। বিশেষ ব্যবস্থায় জেবুকে একটি বাক্সে করে বাংলাদেশে আনা হয়েছে।

তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি আজ সকাল ৯টা ৫৮ মিনিটে প্রথমে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতির পর বেলা ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। পরে বেলা ১১টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান।

এদিকে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে বিমানবন্দর এলাকা ও ৩০০ ফিট পর্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে সকাল থেকেই হাজারো নেতাকর্মী বিমানবন্দর এলাকায় ভিড় করেছেন। বিমানবন্দর থেকে তারেক রহমান ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন। সেখানে তিনি ভাষণ দেবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তিনি গুলশানে বাসভবন ‘ফিরোজা’য় যাবেন।

 

Latest stories