27 C
Dhaka
Friday, October 2, 2026
Homeবাংলাদেশদাবির মুখে পেছালো শাকসু নির্বাচন, শিগগিরই পুনঃতফসিল

দাবির মুখে পেছালো শাকসু নির্বাচন, শিগগিরই পুনঃতফসিল

Date:

Related stories

স্পটিফাই স্ট্রিমিংয়ে বিভ্রাট

মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এতে...

৩০ শতাংশের কম অগ্রগতি হওয়া প্রকল্প বাতিলের নির্দেশ

উন্নয়ন ব্যয়ে অপচয় কমাতে ও বাস্তবায়ন ব্যবস্থায় জবাবদিহি বাড়াতে...

ঈদের ব্যস্ততা উপভোগ করছেন কর্ণিয়া

গানের জগতে দেড় দশক পার করেছেন জাকিয়া সুলতানা কর্ণিয়া।...

আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক...

মিনিয়াপোলিসে কী হচ্ছে, ১৫০০ সেনা প্রস্তুত কেন?

যেকোনো সময় মোতায়েনের জন্য প্রায় এক হাজার ৫০০ সেনাকে...

শিক্ষার্থীদের দাবির মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের নির্ধারিত তারিখ ১৭ ডিসেম্বর থেকে পিছিয়ে ২০ জানুয়ারি করা হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও নির্বাচন কমিশনের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

শাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘দুয়েকদিনের মধ্যেই নতুন তারিখ অনুযায়ী পুনঃতফসিল ঘোষণা করা হবে।’

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ৪টি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এ সব সংগঠন দাবি করে, নির্বাচনের আগে ও পরে দীর্ঘ ছুটি থাকায় ভোটারদের অংশগ্রহণ অপর্যাপ্ত হবে।

এর আগে গত ১৪ নভেম্বর শিক্ষার্থী অসন্তোষের মধ্যেই নির্বাচনের জন্য ১৭ ডিসেম্বর দিন ঘোষণা করেন শাবিপ্রবি উপাচার্য। একই সাথে ২১ ডিসেম্বর থেকে নির্ধারিত শীতকালীন ছুটি পিছিয়ে দেওয়া হয়। পরে ১৬ নভেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে।

পরে শিক্ষার্থীদের দাবির মুখে শীতকালীন ছুটি আবারও আগের সময়সীমায় বহাল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

Latest stories