24.8 C
Dhaka
Sunday, May 3, 2026
Homeখেলাদুবার জীবন পেয়ে মুমিনুলের ফিফটি, বড় রানের দিকে মুশফিকও 

দুবার জীবন পেয়ে মুমিনুলের ফিফটি, বড় রানের দিকে মুশফিকও 

Date:

Related stories

কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি, আবেদনের তারিখ ঘোষণা

দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রধান বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক...

চীনের কেল্লা অর্থনীতি: বৈশ্বিক অনিশ্চয়তার যুগে কৌশলগত পুনর্গঠন

বর্তমান বিশ্ব ব্যবস্থায় অর্থনীতি এক গভীর রূপান্তরের মধ্য দিয়ে...

অর্থনৈতিক পুনরুদ্ধার ভণ্ডুল করে দিতে পারে যে নিয়োগ

ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, প্রথমে ট্র্যাজেডি হিসেবে, পরে প্রহসন...

জেফার ও রাফসানের বিয়ের একগুচ্ছ ছবি

অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান ও...

ইয়েমেন ভেঙে নতুন দেশ, নেপথ্যে আমিরাত?

জাতিসংঘের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবর ছেপেছে যে—ইয়েমেনের আন্তর্জাতিকভাবে...

লাঞ্চ থেকে ফিরেই সহজ ক্যাচ উঠিয়েছিলেন মুমিনুল হক। পরে স্লিপে সুযোগ দিয়েছিলেন আরেকবার। দুবারই বেঁচে যান অভিজ্ঞ ব্যাটার। জীবন পেয়ে ধীরে-সুস্থে খেলে পেরিয়েছেন পঞ্চাশ। শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমও পান জীবন। আইরিশ ফিল্ডারদের ব্যর্থতায় দ্বিতীয় সেশনে কোন বিপর্যয়ে পড়েনি বাংলাদেশ।

মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯২ রান। ১০৮ বলে ৪৭ রান  নিয়ে মুশফিক ও ১২৫ বলে ৬২ রান করে ক্রিজে আছেন মুমিনুল। চতুর্থ উইকেটে দুজনের জুটিতে এসেছে ৯৭ রান। 

লাঞ্চের পর ব্যক্তিগত ২৩ রানে থাকা মুমিনুল ম্যাকব্রিনের স্পিনে স্লগ সুইপ করতে গিয়ে উঠান সহজ ক্যাচ। সেই ক্যাচ পড়ে যাওয়ার পর ৩৪ রানে স্লিপে আবার ক্যাচ দিয়ে বাঁচেন তিনি। মুশফিক থিতু হতে সময় নেন, নিজেকে অনেকটা সময় গুটিয়ে রাখেন তিনি। অভিষিক্ত লেগ স্পিনার গাভিন হোয়ের লেগ স্টাম্পের বাইরে দিয়ে চলে বলে কিপারের গ্লাভসে ক্যাচ দিয়েছিলেন মুশফিক।

২২ রানে থাকা মুশফিকের ক্যাচ রাখতে পারেননি লোরকান টাকার। ৯২ বলে ফিফটি স্পর্শ করেন মুমিনুল। মুশফিকের লাগছে আরও বেশি সময়। দুজনেই মেরেছেন কেবল একটা করে চার। অর্থাৎ নিজেদের কতটা তারা গুটিয়ে রেখেছেন এই পরিসংখ্যান থেকে বোধগম্য।

 

Latest stories