10.8 C
London
Sunday, March 1, 2026
Homeরাজনীতি‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান

‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান

Date:

Related stories

কারমাইকেলের গায়ে বল ছুঁড়ে শাস্তি পেলেন নাহিদ রানা

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশের...

চট্টগ্রামে ২ বনকর্মীকে কুপিয়ে জখম

চট্টগ্রামের ফটিকছড়িতে বন বিভাগের দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে...

প্রাজ্ঞের পিঞ্জর: স্বাধীনতা ছাড়া কি প্রকৃত গবেষক তৈরি সম্ভব

একটি বিশ্ববিদ্যালয়ের মূল ভূমিকা কেবল নতুন প্রজন্মের কাছে বিদ্যমান...

স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ২৫৫৬১৬ টাকা

দাম কমানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে...

ফেরার অপেক্ষায় বিটিএস, নতুন অ্যালবামের রেকর্ডিং শেষ

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস ২০২৬ সালেই ফিরছে কোরিয়া...

বিএনপির স্থগিত হওয়া ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি শুরু হচ্ছে আগামী ৭ ডিসেম্বর। ১৩ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত আমাদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তাতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

এ সময় তিনি কর্মসূচির বিস্তারিত সূচি তুলে ধরেন। সূচি অনুযায়ী:

৭ ডিসেম্বর ছাত্রদলের সভা উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৮ ডিসেম্বর সেমিনার উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

৯ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের সভা উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

১০ ডিসেম্বর যুবদল ও কৃষক দলের সভা উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

১১ ডিসেম্বর বিএনপির আয়োজনে সভার উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৩ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ ছাড়া এই কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশের মসজিদ ও উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে বলে জানান রিজভী। তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

Latest stories