10.8 C
London
Sunday, March 1, 2026
Homeবাণিজ্যদ্বিগুণ হচ্ছে মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি

দ্বিগুণ হচ্ছে মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি

Date:

Related stories

কারমাইকেলের গায়ে বল ছুঁড়ে শাস্তি পেলেন নাহিদ রানা

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশের...

চট্টগ্রামে ২ বনকর্মীকে কুপিয়ে জখম

চট্টগ্রামের ফটিকছড়িতে বন বিভাগের দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে...

প্রাজ্ঞের পিঞ্জর: স্বাধীনতা ছাড়া কি প্রকৃত গবেষক তৈরি সম্ভব

একটি বিশ্ববিদ্যালয়ের মূল ভূমিকা কেবল নতুন প্রজন্মের কাছে বিদ্যমান...

স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ২৫৫৬১৬ টাকা

দাম কমানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে...

ফেরার অপেক্ষায় বিটিএস, নতুন অ্যালবামের রেকর্ডিং শেষ

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস ২০২৬ সালেই ফিরছে কোরিয়া...

আগামী ১৫ জানুয়ারি থেকে মানি চেঞ্জারদের বার্ষিক লাইসেন্স নবায়ন ফি ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

ওই সার্কুলারে বলা হয়েছে, এতদিন লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের প্রতি বছর অফেরতযোগ্য নবায়ন ফি হিসেবে ৫ হাজার টাকা পরিশোধ করতে হতো। নতুন নির্দেশনা অনুযায়ী, এই ফি দ্বিগুণ হয়ে ১০ হাজার টাকা হবে এবং তা কার্যকর হবে চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে।

তবে লাইসেন্স নবায়নের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য শর্ত ও বিধান অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, মানি চেঞ্জাররা বিদেশে ভ্রমণকারী ও প্রবাসী আয় লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন কাঠামোর আওতায় নিয়ন্ত্রিত।

Latest stories