10.8 C
London
Sunday, March 1, 2026
Homeবাণিজ্য‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের’ ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের’ ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

Date:

Related stories

কারমাইকেলের গায়ে বল ছুঁড়ে শাস্তি পেলেন নাহিদ রানা

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশের...

চট্টগ্রামে ২ বনকর্মীকে কুপিয়ে জখম

চট্টগ্রামের ফটিকছড়িতে বন বিভাগের দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে...

প্রাজ্ঞের পিঞ্জর: স্বাধীনতা ছাড়া কি প্রকৃত গবেষক তৈরি সম্ভব

একটি বিশ্ববিদ্যালয়ের মূল ভূমিকা কেবল নতুন প্রজন্মের কাছে বিদ্যমান...

স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ২৫৫৬১৬ টাকা

দাম কমানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে...

ফেরার অপেক্ষায় বিটিএস, নতুন অ্যালবামের রেকর্ডিং শেষ

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস ২০২৬ সালেই ফিরছে কোরিয়া...

উদ্যোক্তা উন্নয়ন ও মানবিক মূল্যবোধে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’ সম্প্রতি অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

এ উপলক্ষে ঢাকা আর্কাইভ অডিটোরিয়ামে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। এতে সভাপতিত্ব ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট ইকবাল বাহার।

তিনি বলেন, ‘”নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন” শুধু একটি সংগঠন নয়, এটি একটি মূল্যবোধের আন্দোলন। এই প্ল্যাটফর্ম থেকে হাজারো তরুণ আজ স্বপ্ন দেখতে শিখেছে, আত্মনির্ভরতার পথে হাঁটছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, শুভাশিষ ভৌমিক, তাজদিন হাসান ও চৌধুরী দৌলত মো. জাফরি।

তারা ফাউন্ডেশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং তরুণ সমাজ গঠনে এই সংগঠনের অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সদস্য, স্বেচ্ছাসেবক ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক উন্নয়নে ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

Latest stories