31.1 C
Dhaka
Sunday, July 19, 2026
Homeবাংলাদেশনির্বাচনের আগেই আনসার পাবে ১৭ হাজার শটগান: অর্থ উপদেষ্টা

নির্বাচনের আগেই আনসার পাবে ১৭ হাজার শটগান: অর্থ উপদেষ্টা

Date:

Related stories

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মুরসালীনের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় যুগ্ম...

বাইসাইকেল কিকে গোল করে মুগ্ধতা ছড়ালেন রোনালদো

সবশেষ ফিফা উইন্ডো একদমই ভালো কাটেনি ক্রিস্তিয়ানো রোনালদোর। জাতীয়...

স্বাস্থ্যখাতের দুরবস্থা: সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার কি স্বপ্নই থাকবে?

বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে কথা বলতে গেলেই চোখের সামনে ভেসে...

সরবরাহ ব্যবস্থাকে এআই মডেলের আওতায় আনার উদ্যোগ নিচ্ছি: বাণিজ্যমন্ত্রী

সারাদেশে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন...

এক দিনে তিন হলিউড সিনেমার মুক্তি

আগামীকাল ৯ই ফেব্রুয়ারি একসঙ্গে তিনটি হলিউড সিনেমা মুক্তি পাচ্ছে...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আনসার-ভিডিপির জন্য ১৭ হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

নির্বাচন কেন্দ্র করে শটগান কেনা হচ্ছে কি না জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘এটা নির্বাচনের ব্যাপার না। এটা করা হচ্ছে, অনেক দিন যাবত দেওয়া হয় নাই।’

তিনি আরও বলেন, ‘আনসার-ভিডিপির জন্য প্রায় ১৭ হাজার শটগান কেনা হবে। এটা অনেক পুরোনো হয়ে গিয়েছিল এবং যে দামে আমরা পেয়েছি, এটা বেশ সাশ্রয়ী দামে।’

কত টাকা ব্যয়ে অস্ত্র কেনা হচ্ছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এটা আমি বলবো যে, অত্যন্ত সাশ্রয়ী। আপনার নিজেরাই খুঁজে বের করতে পারবেন, আগে যে ক্রয় করেছে তার তুলনায় এটা অত্যন্ত কমপিটিটিভ প্রাইস।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বডি ওর্ন ক্যামেরা কেনার ব্যাপারে পর্যালোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ‘প্রথমে তো ছিল অনেকগুলো করবে, সে জন্য আমরা বলেছি যে, আপনারা পর্যালোচনাটা করে আসেন। মূল্যটা আনবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন—একটা স্বচ্ছ প্রক্রিয়ায় যেন প্রকিউরমেন্টটা হয়। বডি ক্যামেরা আসবে, হয়তো এখন ওরা একটু র‌্যাশনাল হিসেবে আসবে। উচ্চাকাঙ্ক্ষীভাবে বডি ক্যামেরা…শুধু সেনসিটিভ যেসব জায়গা আছে, ওইখানে আমরা সাজেস্ট করেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা সাজেস্ট করেছেন, আমরা সব জায়গায় বডি ক্যামেরা ইস্যু করতে পারবো না। এগুলো মনিটরের ব্যাপার আছে, ছবি আসবে, সেটার অ্যাকশন নিতে হবে তো!’

তবে কত সংখ্যক ক্যামেরা কেনা হবে সে ব্যাপারে কিছু বলেননি অর্থ উপদেষ্টা।

বাজার স্থিতিশীল রাখতে রোজার আগেই চাল-গম আমদানি করা হবে বলে জানান সালেহউদ্দিন। তিনি আরও বলেন, ‘বাকিগুলো ক্রমান্বয়ে আনা হবে। ইতোমধ্যে এলসি (ঋণপত্র) খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে লিবারেল হয়েছে। গতবার যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, এবার এটা কন্টিনিউ করবে, যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়।’

Latest stories