27 C
Dhaka
Monday, October 5, 2026
Homeবিনোদনপাগলের চরিত্র থেকে বের হতে সময় লেগেছে: কেয়া পায়েল

পাগলের চরিত্র থেকে বের হতে সময় লেগেছে: কেয়া পায়েল

Date:

Related stories

খামেনির দুর্বল নেতৃত্বে নিকৃষ্টতম দেশে পরিণত ইরান: ট্রাম্প

ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে আসার পর সম্প্রতি দেশটির...

শীর্ষস্থান হারিয়ে রেফারির সিদ্ধান্তে ক্ষোভ ঝাড়লেন রিয়াল কোচ

জিরোনার মাঠে রিয়াল মাদ্রিদ অমূল্য দুই পয়েন্ট হারানোয় লা...

বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের ৫ নাগরিক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের...

‘সাইবার সুরক্ষা আইন’ নিরাপত্তার ঢাল নাকি নজরদারির নতুন দেয়াল

ফেসবুকে যা লিখছেন বা লিখতে চাইছেন, তা কি ‘অপরাধ’...

বর্তমান প্রজন্মের অন্যতম দর্শকপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ে তার সরব উপস্থিতি বছরজুড়েই থাকে। গত কয়েক বছর ধরে ঈদ মানেই যেন পর্দায় কেয়া পায়েলের একাধিক নাটকের উপস্থিতি। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকছে।

কেয়া পায়েল বলেন, আশা করছি এই ঈদে ছয় থেকে সাতটি নাটক প্রচার হবে। প্রতিটি নাটকের গল্প আলাদা, চরিত্র আলাদা। দর্শকরা আমাকে নতুন নতুন চরিত্রে দেখতে পারবেন।  খুব ভালো কিছু কাজ করেছি। বড় কথা হলো, কাজগুলো উপভোগ করেছি ।

ঈদের এমন কোনো নাটকের চরিত্র আছে যা করার পর এখনো ভুলতে পারেননি— জানতে চাইলে অভিনেত্রী বলেন, প্রত্যেক ঈদে এইরকম কিছু নাটক করা হয়, যেখানে অভিনয় করার পর ওই চরিত্রের কথা ভুলতে পারি না। অনেকদিন মনে থাকে।

তিনি বলেন, এবারো হয়েছে তেমন একটি নাটক। একটি নাটকে পাগলের চরিত্রে অভিনয় করেছি। নাটকটি নিয়ে পুরোপুরি এখনই বলব না। শুধু বলব পাগলের চরিত্র করার নাটকের ছবি ভাইরাল হয়েছে । বাসায় আসার পরও পাগলের  চরিত্র থেকে বের হতে পারছি না।

পাগলের চরিত্রে অভিনয় কতটা চ্যালেন্জিং ছিল জানতে চাইলে কেয়া পায়েল বলেন, চ্যালেন্জিং তো ছিলই। অনেক চ্যালেন্জিং ছিল। ভালো মতো প্রস্তুতি নিয়েই কাজটি করেছি।পাগলের চরিত্র থেকে বের হতে সময় লেগেছে। চরিত্রটি গেঁথে গেছে খুব করে।

কী ধরনের গল্পে এখন অভিনয় করতে চান— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবশ্যই ভালো গল্পে এবং ভালো চরিত্রে অভিনয় করতে চাই। দর্শকরা যা দেখার পর অনেকদিন মনে রাখবেন।

কেয়া পায়েল এই সময়ের বেশিরভাগ জনপ্রিয় সব অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন। ঈদের নাটকে জোভানসহ বেশ কজন তারকা শিল্পীর বিপরীতে অভিনয় করেছেন। তিনি বলেন, সহশিল্পীরা খুব সহযোগিতা করেছেন।

এবারের ঈদে দূরে কোথাও যাচ্ছেন না কেয়া পায়েল। জানালেন পরিবারের সদস্যদের সঙ্গেই ঈদ উদযাপন করবেন। তিনি বলেন, ঈদের ছুটিতে বাসায় থাকব। পরিবারকে সময় দেবো।  নিজেকে সময় দেবো। বন্ধুদের সঙ্গে ঘুরব, আড্ডা দেবো ।

নিজের নাটক দেখবেন না— এই প্রশ্নের উত্তরে হাসতে হাসতে কেয়া পায়েল বলেন, তা তো দেখবই। নিজের কাজ ছাড়াও অন্যদের নাটকও দেখার ইচ্ছে আছে।

Latest stories