32 C
Dhaka
Wednesday, September 16, 2026
Homeবিনোদন‘প্রিন্স’ সিনেমার টিজারে গ্যাংস্টার লুকে শাকিব খান

‘প্রিন্স’ সিনেমার টিজারে গ্যাংস্টার লুকে শাকিব খান

Date:

Related stories

কুমিল্লা-৪: বিএনপির মুন্সীর মনোনয়ন বাতিল, বহাল হাসনাতের

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল...

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের ৫ বছরের সাজা

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক–ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড...

ফিক্সিংয়ের অভিযোগ: বিপিএলের নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ বিজয়-সৈকতসহ ৭ জন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ...

সাতক্ষীরায় জামায়াতের শোডাউনের মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

সাতক্ষীরায় জামায়াতের শোডাউনের সময় মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী (৭৩)...

চা শ্রমিকদের ন্যায্য মজুরির আন্দোলন ও বিএনপির নির্বাচনী অঙ্গীকার

দেশের চা শ্রমিকরা দৈনিক ৫০০ টাকা মজুরিসহ চার দফা...

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স’-এর টিজার অবশেষে প্রকাশিত হয়েছে। 

দেড় মিনিটের এই ‘ঝলক’ সামাজিক মাধ্যমে প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে ট্রেন্ডিংয়ে উঠে আসেন শাকিব খান।

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের গ্যাংস্টার লুক পছন্দ করেছেন অনেকেই। 

অন্যদিকে ভিএফএক্স, বিজিএম নিয়ে আলোচনা-সমালোচনা করেছেন কেউ কেউ।

দেড় মিনিটের টিজারের শুরুতেই দেখা যায় একটি শহরের ড্রোন শট। এরপরই দৃশ্যপটে আসে পুলিশের সঙ্গে গ্যাং সদস্যদের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি-পাল্টা গুলির উত্তেজনাপূর্ণ মুহূর্ত। 

ব্যাকগ্রাউন্ডে শোনা যায় একটি সংলাপ, ‘ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শেয়াল ঘুরে বেড়ায়। কিছু থাকে নেকড়ে, ভয়ংকর। আর এই শেয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে।’

 

এই সংলাপ থেকেই সিনেমার গল্পের পটভূমি সম্পর্কে আভাস পাওয়া যায়, যেখানে ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে কাহিনী।

‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ, এটি প্রযোজনা করছেন শারমিন সুলতানা এবং এটি নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে। 

শাকিব খানের পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দিব্যেন্দু, জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ অনেকেই।
 

Latest stories