10.8 C
London
Sunday, March 1, 2026
Homeবিনোদনবলিউডের যে সিরিজে প্রধান চরিত্রে আরিফিন শুভ, বিপরীতে কে

বলিউডের যে সিরিজে প্রধান চরিত্রে আরিফিন শুভ, বিপরীতে কে

Date:

Related stories

কারমাইকেলের গায়ে বল ছুঁড়ে শাস্তি পেলেন নাহিদ রানা

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশের...

চট্টগ্রামে ২ বনকর্মীকে কুপিয়ে জখম

চট্টগ্রামের ফটিকছড়িতে বন বিভাগের দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে...

প্রাজ্ঞের পিঞ্জর: স্বাধীনতা ছাড়া কি প্রকৃত গবেষক তৈরি সম্ভব

একটি বিশ্ববিদ্যালয়ের মূল ভূমিকা কেবল নতুন প্রজন্মের কাছে বিদ্যমান...

স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ২৫৫৬১৬ টাকা

দাম কমানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে...

ফেরার অপেক্ষায় বিটিএস, নতুন অ্যালবামের রেকর্ডিং শেষ

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস ২০২৬ সালেই ফিরছে কোরিয়া...

বাংলাদেশের দর্শকপ্রিয় নায়ক আরিফিন শুভ প্রথমবারের মতো বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে প্রধান চরিত্রে দেখা যাবে তাকে।

মঙ্গলবার ‘জ্যাজ সিটি’র টিজার প্রকাশ করে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। সেই ঝলকে আরিফিন শুভকে দেখা গেছে জিমি রয় চরিত্রে— যেটি গল্পের প্রাণকেন্দ্রে। পুরো সিরিজটাই আবর্তিত হয়েছে তার চারপাশে; প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্ত যেন তার চরিত্রকে ঘিরে গড়ে উঠেছে। সিরিজের টিজারেই তাকে দেখা গেছে একাধিক ভিন্ন লুকে। কোথাও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে মার্জিত ভঙ্গিতে, কোথাও আবার সাদা ঝকঝকে স্যুট পরে নাচছেন। প্রতিটি লুকেই রেট্রো ধাঁচের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ যেন ফুটে উঠেছে।

আরিফিন শুভ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জ্যাজ সিটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে শুধু সংলাপ নয়, সংগীতও গল্প বলে। চরিত্রের অনুভূতি ও পরিস্থিতি সংলাপের বাইরে ফুটে ওঠে। সংগীত, সংলাপ আর নীরবতার সমন্বয়ে জ্যাজ সিটির পুরো আবহ অনুভব করা যাবে।’

সিরিজটির পরিচালনা ছাড়াও গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি এর আগে আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে বলিউডে খ্যাতি পেয়েছেন। এই সিরিজে আরিফিন শুভর বিপরীতে আছেন সৌরসেনী মিত্র। সনি লিভ জানিয়েছে, ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিরিজটি।

Latest stories