10.8 C
London
Sunday, March 1, 2026
Homeবিনোদনবাঁধনের ‘মাস্টার’ রটারড্যাম চলচ্চিত্র উৎসবে

বাঁধনের ‘মাস্টার’ রটারড্যাম চলচ্চিত্র উৎসবে

Date:

Related stories

কারমাইকেলের গায়ে বল ছুঁড়ে শাস্তি পেলেন নাহিদ রানা

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশের...

চট্টগ্রামে ২ বনকর্মীকে কুপিয়ে জখম

চট্টগ্রামের ফটিকছড়িতে বন বিভাগের দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে...

প্রাজ্ঞের পিঞ্জর: স্বাধীনতা ছাড়া কি প্রকৃত গবেষক তৈরি সম্ভব

একটি বিশ্ববিদ্যালয়ের মূল ভূমিকা কেবল নতুন প্রজন্মের কাছে বিদ্যমান...

স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ২৫৫৬১৬ টাকা

দাম কমানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে...

ফেরার অপেক্ষায় বিটিএস, নতুন অ্যালবামের রেকর্ডিং শেষ

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস ২০২৬ সালেই ফিরছে কোরিয়া...

আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বেশকিছু জায়গায় প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘মাস্টার’ যাচ্ছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

রেজওয়ান শাহরিয়ার পরিচালিত ‘মাস্টার’ একটি রাজনৈতিক থ্রিলার। রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে লড়বে সিনেমাটি।

এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাঁধন ও নাসির উদ্দিন খান। আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

সিনেমার গল্প এগিয়ে যায় জহির নামে এক আদর্শ শিক্ষককে কেন্দ্র করে।

এ বিষয়ে বাঁধন বলেন, ‘রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার অভিনীত সিনেমা মনোনীত হওয়ায় অবশ্যই ভালো লাগা কাজ করছে। এই সিনেমায় যারা অভিনয় করেছি তাদের জন্য তো বটেই, দেশের সিনেমার জন্যও এটা আনন্দের খবর।’

Latest stories