28 C
Dhaka
Sunday, November 15, 2026
Homeপ্রযুক্তিবিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিভ্রাট: ১২ ঘণ্টার চেষ্টায়ও মেলেনি সমাধান

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিভ্রাট: ১২ ঘণ্টার চেষ্টায়ও মেলেনি সমাধান

Date:

Related stories

‘এখনো প্রতিদিন ফোনে কথা হয়, আড্ডা দিই’

এদেশের সিনেমার ইতিহাসে অন্যতম সফল একজন অভিনেতা আলমগীর। বাংলাদেশের...

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে আহত অন্তত ১০

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতের...

মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

যুক্তরাষ্ট্রে অভিবাসন দমন অভিযানের মধ্যে মিনিয়াপোলিস শহরে ফেডারেল এজেন্টরা আরেক...

ওয়াসিমকে ছাড়িয়ে গেলেন স্টার্ক 

মিচেল স্টার্কের বেরিয়ে যাওয়া বলে ড্রাইভ করতে গিয়ে দ্বিতীয়...

ডিপি ওয়ার্ল্ডকে নিউমুরিং টার্মিনাল দেওয়ার বৈধতা চ্যালেঞ্জের রিটের রায় ৪ ডিসেম্বর

চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার...

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম ও প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিভিন্ন সেবা বিভ্রাটের ১২ ঘণ্টা পার হলেও সমস্যা সমাধানে ‘সামান্য অগ্রগতি’ হয়েছে।

বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মাইক্রোসফটের সেবা ব্যাহত হওয়ার প্রথম এক ঘণ্টার মধ্যেই বিশ্বের ৭৪টি দেশ ও অঞ্চল থেকে সমস্যার খবর জানানো হয়।

আজ শুক্রবার সিএনএন জানায়, এই বিভ্রাটের পেছনে কোনো ধরনের ক্ষতিকর বা নাশকতামূলক তৎপরতার তথ্য মাইক্রোসফট জানতে পারেনি।

তবে পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বিষয়টিকে ‘সর্বোচ্চ জরুরি ও অগ্রাধিকার’ দিয়ে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে।

প্রযুক্তিগত এ বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ মাইক্রোসফটের আউটলুক ইমেইল, টিমস মিটিং টুলস, অফিস-আদালতের অপরিহার্য বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহার করতে পারছেন না।

এশিয়ার অন্যতম আর্থিক কেন্দ্র হংকংয়ে মর্গ্যান স্ট্যানলি ও গোল্ডম্যান স্যাকসের কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, মাইক্রোসফটের সেবা বিভ্রাটের কারণে তাদের দাপ্তরিক কাজ ব্যাহত হয়েছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় সেবাগুলোতে বিভ্রাটের বিষয়ে প্রথম সতর্কবার্তা দেওয়ার ১২ ঘণ্টারও বেশি সময় পর মাইক্রোসফট জানিয়েছে, সমস্যাটি সমাধানে তারা ‘সামান্য অগ্রগতি’ দেখেছে।

শুক্রবার ভোরে এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, সার্ভারের অবস্থা মূল্যায়ন এবং সক্ষমতা বাড়াতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নির্ধারণে বিভিন্ন অঞ্চলের কার্যক্রম পর্যবেক্ষণ অব্যাহত আছে। রিবুট শেষ হওয়ার পর সার্ভারের কার্যকারিতা পর্যালোচনা করা হবে এবং সফটওয়্যার ত্রুটি সংশোধনের প্রোগ্রাম সঠিকভাবে কাজ করছে কি না, তা নিশ্চিত করা হবে।

এর প্রায় ৩০ মিনিট পর আরেকটি বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের সবশেষ ট্রাফিক অপটিমাইজেশনে সেবার স্থিতিশীলতা এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ‘ইতিবাচক ফলাফল’ পাওয়া যাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আমরা বিভ্রাটের মূল কারণ ও সুরক্ষামূলক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করব।’

মাইক্রোসফটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ৪৩ কোটির বেশি মানুষ মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ ব্যবহার করেন। ফরচুন ৫০০ তালিকাভুক্ত কোম্পানিগুলোর ৯০ শতাংশের বেশি মাইক্রোসফটের ‘কোপাইলট’ এআই চ্যাটবট ব্যবহার করে থাকে।

সাইবার অপরাধীরা এই বিভ্রাটের সুযোগ নিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করতে পারে—এমন আশঙ্কায় কিছু ব্যাংক তাদের গ্রাহকদের যেকোনো ধরনের প্রতারণা এবং ভুয়া লিংক বা ইমেইলের মাধ্যমে তথ্য চুরির প্রচেষ্টার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

মাইক্রোসফট বিভ্রাটের কারণে বেশ কয়েকটি উড়োজাহাজ চলাচল সংস্থা তাদের ইমেইল সহায়তা ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের উদ্দেশে বিবৃতি দিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফটের এই বিভ্রাট এমন এক সময়ে ঘটল, যখন ইউরোপের দেশগুলো নিজস্ব সার্ভার পরিচালনা এবং বিদেশি প্রযুক্তি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমিয়ে ‘প্রযুক্তিগত নিজস্বতা’ অর্জনের জোর প্রচেষ্টা চালাচ্ছে।

চলতি বছরের শুরুর দিকে ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, দেশটির সরকারি কর্মকর্তারা জুম ও অন্যান্য মার্কিন মালিকানাধীন ভিডিও কনফারেন্সিং টুলস বর্জন করে ফ্রান্সের নিজস্ব সফটওয়্যার ব্যবহার শুরু করবেন।

Latest stories