33.6 C
Dhaka
Sunday, June 14, 2026
Homeবাণিজ্যবেড়েছে মুরগি ও ডিমের দাম

বেড়েছে মুরগি ও ডিমের দাম

Date:

Related stories

১২ বছর পর একসঙ্গে সিনেমায় চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম

দীর্ঘ এক যুগ আগে একটি সিনেমায় অভিনয় করেছিলেন দর্শকপ্রিয়...

মাদুরোকে আটকে যুক্তরাষ্ট্রের আড়াই ঘণ্টার গোপন অভিযানের আদ্যোপান্ত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্র যে সামরিক...

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মামুন

রাশেদ খান পদত্যাগ করার পর গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ...

বড় লিড পেল বাংলাদেশ, সাকিবের রেকর্ড ছুঁলেন তাইজুল

তাইজুল ইসলামের ডেলিভারিতে রিভার্স সুইপ খেলার চেষ্টা করলেন ম্যাথু...

থ্রি-হুইলার ও বিআরটিসি বাস বন্ধের দাবি: দক্ষিণাঞ্চলের ১৮ রুটে পরিবহন ধর্মঘটের হুমকি

মহাসড়কে বিআরটিসি বাস ও অনুমোদনহীন থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে...

রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে। দেশি মুরগি প্রতি কেজি সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকা, সোনালি ৪০০ থেকে ৪৩০ টাকা ও ব্রয়লার মুরগি ২০০-২৩০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, ঈদের পর চাহিদা বাড়ায় ডিমের দামও বেড়েছে। বর্তমানে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

আজ শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, ইব্রাহিমপুর, ফার্মগেট ও কারওয়ান বাজারে ঘুরে এমন চিত্র দেখা যায়।

জানা গেছে, গত মাসে সোনালি মুরগির কেজি ছিল ২৮০ থেকে ৩২০ টাকা। এখন বেড়ে হয়েছে ৪০০ থেকে ৪৩০ টাকা। আর দেশি মুরগি সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকায়। এদিকে, ১৮০ থেকে ২০০ টাকার ব্রয়লার মুরগির দাম বেড়ে হয়েছে ২০০-২৩০ টাকা।

পূর্ব শেওড়াপাড়া বাজারে ক্রেতা ইলিয়াস হোসেন এক দোকানিকে জিজ্ঞাসা করেন, সোনালি মুরগির দাম কত? দোকানি বলেন, ৪৩০ টাকা। ক্রেতা প্রশ্ন করেন, দাম কি আর কমবে না?

কারওয়ান বাজারের মুরগি ব্যবসায়ী হানিফ মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, রমজান মাস থাকায় বিয়ে কিংবা কোনো ধরনের অনুষ্ঠান তেমন হয়নি। তবে ঈদের চাহিদা ছিল, তখন দাম কিছুটা বাড়ে। এরপর আর কমেনি।

তিনি বলেন, ঈদের পর বিয়ের অনুষ্ঠান বেশি হয়, তাই দাম বেড়েছে। সোনালি মুরগির চাহিদা থাকায় দামও বেড়েছে।

হানিফ মিয়া আরও বলেন, ঈদে ব্রয়লার মুরগির দাম বাড়লেও পরের সপ্তাহে কেজিতে ৩০ টাকা কমেছে। বাজারে সোনালি মুরগি কম থাকায় ব্রয়ালারের দামও পরে বেড়ে যায়।

ইব্রাহিমপুর বাজারে কথা হয় জয়নাল আবেদীনের সঙ্গে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকরি করেন।

ডেইলি স্টারকে তিনি বলেন, বাসায় দুই ভাতিজি বেড়াতে এসেছে। গরু মাংসের কেজি ৮০০ টাকা, তাই কেনার সাহস করিনি। সোনালি মুরগির কেজি ৩২০ টাকা মনে করেছিলাম। এখন দেখি ৪২০ টাকা। তাই ২১০ টাকা কেজিতে ব্রয়লার মুরগি কিনেছি।

এদিকে, রমজানে গত কয়েক বছরের তুলনায় এবার ডিমের দাম ছিল সর্বনিম্ন। ওই সময় ডজন বিক্রি হয় ৯০ থেকে ১১০ টাকায়। এখন ডজন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। আর সাদা ডিমের ডজন ১১০ টাকা।

কারওয়ান বাজারের নূর জাহাজ স্টোরের মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, চাহিদা থাকায় ডিমের দাম বেড়েছে।

Latest stories