32 C
Dhaka
Tuesday, September 15, 2026
Homeবাণিজ্যব্যাংক হিসাব খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব

ব্যাংক হিসাব খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব

Date:

Related stories

বইমেলার জন্য তিনটি নাটক ছেড়েছেন ডা. এজাজ

অভিনেতা হিসেবেই তার মূল পরিচিতি। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের...

রাজনীতিতে এটা হতেই পারে, ইসলামী আন্দোলনের জোট ত্যাগ প্রসঙ্গে জামায়াত

অনেক নাটকীয়তার পর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন '১১ দলীয় নির্বাচনী...

চীন–কানাডা সম্পর্কে নতুন মোড়, শুল্ক কমানোর ঘোষণা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি...

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

দ্বিতীয় টি-টোয়েন্টির শুরুতে ভাগ্য আসেনি বাংলাদেশের পক্ষে। টস জিতেছেন...

নরসিংদীর ভূমিকম্প মনে করিয়ে দিয়েছে, দেশের মধ্যাঞ্চল স্থির নয়: ভূতাত্ত্বিক সমিতি

নরসিংদীতে উৎপত্তি হওয়া ভূমিকম্প মনে করিয়ে দিয়েছে, দেশের মধ্যাঞ্চল...

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব উত্থাপন করেন।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, আমি প্রস্তাব করছি যে, শিক্ষার্থী হিসাব (স্টুডেন্ট অ্যাকাউন্ট), নো-ফ্রিলস অ্যাকাউন্ট এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তি ছাড়া, ব্যাংক হিসাব খুলতে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তিকে টিআইএন সনদ দাখিল করতে হবে।

এই প্রস্তাব কার্যকর হলে নির্ধারিত ব্যতিক্রম ছাড়া নতুন ব্যাংক হিসাব খোলার জন্য টিআইএন সনদ জমা দেওয়া বাধ্যতামূলক হবে। এর মাধ্যমে করদাতার সংখ্যা বৃদ্ধি, আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কর প্রশাসনকে আরও কার্যকর করার লক্ষ্য রয়েছে।

Latest stories