26 C
Dhaka
Saturday, April 11, 2026
Homeবাংলাদেশভাঙ্গায় বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

ভাঙ্গায় বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

Date:

Related stories

পারিবারিক বিকল্প আয়ের সুযোগ তৈরি হলে কমবে শিশুশ্রম

সুস্থ ও অধিকারপ্রাপ্ত শিশুরা একটি জাতির সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত...

রংধনু সাদাও হয়!

আমরা মাঝে মাঝে আকাশে রংধনু দেখি। তবে আমরা যে...

করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে

করোনা মহামারির পর বাংলাদেশে অন্য যেকোনো ওষুধের চেয়ে অ্যালার্জির...

অভিমানী এক চিরসবুজ নায়ক

৭০ ও ৮০-এর দশকের বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র...

আবারও তেল ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা বলছে ‘চুরি ও অপহরণ’

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি তেল ট্যাংকার জব্দ করেছে বলে...

ফরিদপুরের ভাঙ্গায় বোমা তৈরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ হাতবোমা, পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুর আড়াইটার দিকে অভিযান চালানো হয়। বিকেল সোয়া ৩টা পর্যন্ত অভিযানে টিনের চারচালা ঘর থেকে হাতবোমা, পেট্রোল বোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতরা হলেন—টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠানবাজারের রাকিব মোল্লা (২৫) ও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জুয়েল রানা (২২) ।

ওসি আশরাফ হোসেন বলেন, ‘১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউনের জন্য একটি মহল বোমা তৈরি করছিল—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলেও আটক করা হয়েছে। এ সময় একজনের ডান হাতে গুরুতর আঘাত লাগে।’

স্থানীয়দের বরাতে জানা গেছে, বাড়িটির মালিক টিটু সরদার সৌদি প্রবাসী। প্রায় এক মাস আগে বাড়িটি ভাড়া নিয়ে ওই তিন যুবক বসবাস শুরু করেন। তারা খুব কমই বাইরে বের হতেন এবং এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ রাখতেন না।

ওসি জানান, উদ্ধারকৃত বোমা ও সরঞ্জাম থানায় নেওয়া হয়েছে এবং আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বোমা ও বোমা তৈরির সরঞ্জামের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে ওসি আশরাফ হোসেন বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলন করে জানানো হবে।

Latest stories