27 C
Dhaka
Saturday, June 13, 2026
Homeরাজনীতিভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ তারেকের, অপেক্ষা এনআইডির

ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা শেষ তারেকের, অপেক্ষা এনআইডির

Date:

Related stories

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে ইলন মাস্কের স্টারলিংক

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টারলিংক।ধনকুবের ইলন...

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোট করে নির্বাচন করবে এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতে ইসলামীসহ ৮ দলের...

অ্যাশেজের প্রথম দিনে পড়ল ১৯ উইকেট

অ্যাশেজের বহুল প্রতীক্ষিত আরেকটি অধ্যায় যেন প্রথম দিনেই দাঁড়িয়ে...

মানিকগঞ্জে স্কুলবাসে আগুন: ৪ দিন পর মারা গেলেন দগ্ধ চালক

মানিকগঞ্জের শিবালয়ে স্কুলবাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ চালক পারভেজ...

বাংলা কিউআর কী?

ডিজিটাল লেনদেন সহজ করতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আলাদা আলাদা...

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন।

আজ শনিবার দুপুরে তারা ইসির নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) গিয়ে ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) দেওয়াসহ অন্যান্য কাজ সম্পন্ন করেন তারা।

দুপুর ১টায় তারেক রহমান তার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন শেষে নির্বাচন কমিশন ত্যাগ করেন। 

এর আগে, দুপুর ১২টা ৪৫ মিনিটে জাইমা রহমান ভোটার নিবন্ধন সম্পন্ন শেষে নির্বাচন কমিশন ত্যাগ করেন।

আজ শনিবার সকালে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, তারা রাজধানীর ঢাকা-১৭ আসন (গুলশান) ও ঢাকা উত্তর সিটির ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে ফরম পূরণ করেছেন।নিবন্ধন শেষ করার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন তারা। 

এনআইডি ডিজি বলেন, আমরা যতটুকু জেনেছি, তিনি (তারেক রহমান) অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।

তিনি বলেন, এরপর সফটওয়্যার স্বযংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে সার্চ করে দেখবে যে সেটা কারো সঙ্গে ম্যাচ করে কি না। ম্যাচ না করলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এরপর তিনি আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্টকার্ড নিতে পারবেন। আবার তার মোবাইলে মেসেজ যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।

এর আগে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশনে যান। এরপর পরে তিনি বনানী কবরস্থানে তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন।

গত বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সামনে রেখে ভোটার হলেন তিনি। 

Latest stories