35 C
Dhaka
Thursday, May 7, 2026
Homeবাংলাদেশমানিকগঞ্জে থেমে থাকা স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক দগ্ধ

মানিকগঞ্জে থেমে থাকা স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক দগ্ধ

Date:

Related stories

কোন কোম্পানি কত বেতন দেয়, ধারণা পাবেন এই ওয়েবসাইটে

বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কর্মীদেরকে কত টাকা বেতন দেয় সে...

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে আমদানি করা পেট্রোলিয়াম পণ্য...

চলে গেলেন সূর্যকন্যাখ্যাত জয়শ্রী কবির

বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের অভিনেত্রী জয়শ্রী কবির মারা গেছেন।তার...

যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া

থাইল্যান্ড ও কম্বোডিয়া তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে আজ...

হিথ্রো বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমান

পরিবারসহ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক...

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দুর্বৃত্তদের আগুনে তাবেজ খান (৪৫) নামে এক বাসচালক দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার সকালে শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাতে উপজেলার ফলসাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। তাবেজ মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা।

সুমন বলেন, ‘তাবেজ দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসচালক। প্রতি রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাসটি পার্কিং করে রাখা হয়। এদিন চালক বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। ভোররাতে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তাবেজ খান দগ্ধ হন।’

‘বাসচালককে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়,’ বলেন তিনি।

Latest stories