27 C
Dhaka
Monday, November 16, 2026
Homeবাংলাদেশমালয়েশিয়া পাচারকালে টেকনাফ থেকে ২৮ জনকে উদ্ধার

মালয়েশিয়া পাচারকালে টেকনাফ থেকে ২৮ জনকে উদ্ধার

Date:

Related stories

গুগলের ব্যবসায় এবার ভাগ বসাতে চায় চ্যাটজিপিটি, এলো ‘বিজনেস হাব’

অনলাইনে নিজের ব্যবসার পরিচিতি তৈরি করতে এতদিন গুগল বিজনেস...

বৃষ্টি-বন্যায় ৪৭৮ কোটি টাকার ফসলের ক্ষতি

এই মৌসুমে ৫ দশমিক ২৬ হেক্টর জমিতে আমন ধান...

স্বামী বলেছেন আমি ভালো কাঁদতে পারি: তানজিকা আমিন

এবারের ঈদে অসংখ্য নাটক প্রচারিত হয়েছে। কোনো কোনো নাটক...

কেউ ঝগড়া করতে এলে ছেড়ে দেবো না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, 'একটি দল একদিকে...

দড়ি ছাড়াই ১০১ তলা ভবনের চূড়ায় অ্যালেক্স হোনল্ড

দড়ি, সেফটি নেট বা সুরক্ষা সরঞ্জাম ছাড়াই বিশ্বের অন্যতম...

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারে টেকনাফ থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ।

আজ মঙ্গলবার ভোররাতে টেকনাফের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত প্রায় ১টার দিকে অভিযান পরিচালনা করা হয়। মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে একটি বড় দল কচ্ছপিয়া ঘাট উপকূলে জড়ো হয়েছিল বলে জানতে পারি আমরা।

পরে বাহারছড়া কোস্টগার্ড আউটপোস্ট ও পুলিশের সমন্বিত দল সেখানে অভিযান চালিয়ে ২৮ জনকে উদ্ধার করে বলে জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, একাধিক সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ভালো চাকরি, উন্নত জীবন ও কম খরচের প্রলোভন দেখিয়ে তাদের টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এনেছে। তাদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড জানায়, মানবপাচারে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Latest stories