27 C
Dhaka
Friday, September 18, 2026
Homeবাণিজ্যযেকোনো সময়ের চেয়ে চিন্তাশীল বাজেট, বাস্তবায়ন বড় বিষয় হয়ে দাঁড়াবে: দেবপ্রিয় ভট্টাচার্য

যেকোনো সময়ের চেয়ে চিন্তাশীল বাজেট, বাস্তবায়ন বড় বিষয় হয়ে দাঁড়াবে: দেবপ্রিয় ভট্টাচার্য

Date:

Related stories

সুস্থ হয়ে উঠছেন সালমান খানের বাবা, শিগগিরই হাসপাতাল ছাড়বেন

বলিউড অভিনেতা সালমান খানের বাবা ও প্রখ্যাত স্ক্রিপ্টরাইটার সেলিম...

বগুড়ায় জামায়াতের মিছিলে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনটে গণভোটের পক্ষে প্রচারণায় নামা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের...

ইরান: পারস্য সাম্রাজ্যের গর্বিত উত্তরাধিকার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত হামলার কয়েকদিন পর ইরানের সর্বোচ্চ...

‘আবেগপ্রবণ’ গম্ভীরকে আদর্শ কোচ মনে করেন না ভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতের...

আপত্তির মুখে নারায়ণগঞ্জে সংক্ষিপ্ত হলো ‘লালন সাধুসঙ্গ’ আয়োজন

নারায়ণগঞ্জ সদর উপজেলার মধ্য নরসিংহপুর গ্রামে স্থানীয় একটি ধর্মীয়...

দেশের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অন্য যেকোনো সময়ের চেয়ে চিন্তাশীল হয়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

তবে দেশের আর্থিক কাঠামো অত্যন্ত দুর্বল হওয়ায় এই বাজেট বাস্তবায়ন বড় বিষয় হয়ে দাঁড়াবে বলে তিনি মনে করেন।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘মোটামুটিভাবে এই বাজেটের যে নীতি কাঠামো সেটা অর্থমন্ত্রী বলেছেন। আমার কাছে মনে হয়েছে যে, অন্য যেকোনো সময়ের চেয়ে একটা চিন্তাশীল বাজেট তৈরি হয়েছে।’

‘এই চিন্তাশীল বাজেটের মূল নীতি-কাঠামোর দিক, সেখানে অর্থনৈতিক স্থিতায়নের জন্য এক বছরের সময়ের কথা বলা হচ্ছে, আরও তিন বছরের পুনরুদ্ধারের সময়ের কথা বলা হচ্ছে এবং আরও এক বছর এটাকে বিনির্মাণের কথা বলা হচ্ছে। যে সমস্ত পদক্ষেপের কথা এখন পর্যন্ত এসেছে তাতে দেখা যাচ্ছে যে, সরকার অর্থনীতিতে চাঞ্চল্য আনার জন্য বিনিয়ন্ত্রণ, একইসঙ্গে উদারীকরণের ওপর বড় জোর দিয়েছে।’

তিনি বলেন, ‘এটার ভেতরে একটি মানবিক অর্থনীতি গড়ার চেষ্টার কথা বলা হয়েছে। সেজন্য বিভিন্ন বরাদ্দের উল্লেখ আছে। যুব সমাজ, পিছিয়ে পড়া মানুষ, এদের কথাও একইসঙ্গে যুক্ত হয়েছে।’

‘তৃতীয়ত, বিনিয়ন্ত্রণ এবং মানবিকতার পাশে এসেছে ডিজিটালাইজেশন ও ডিজিটাল অন্তর্ভুক্তির বিষয়। আমি এই তিনটি বিষয়কে চিহ্নিত করেছি,’ যোগ করেন তিনি।

দেবপ্রিয় বলেন, ‘নীতি কাঠামো নিঃসন্দেহে খুবই শক্তিশালী এবং সেই অর্থে সূক্ষ্মভাবে, বিচক্ষণতার সঙ্গে তৈরি হয়েছে। কিন্তু এই নীতি কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি, যে আর্থিক কাঠামো, সেটা অত্যন্ত দুর্বল। কারণ এটার জন্য প্রয়োজনীয় অর্থ নেই এবং যে অর্থের প্রাক্কলন করা হয়েছে, সেটা খুব বাস্তবসম্মত বলে মনে হয় না।’

‘আর্থিক কাঠামোতে বিপুল পরিমাণে বৈদেশিক ঋণের ব্যবস্থা করা হয়েছে এবং এই আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে দুশ্চিন্তাটা সেজন্য। কারণ অনেক ক্ষেত্রে বড় ধরনের থোক বরাদ্দ রাখা হয়েছে, যেটা মনে হয়, যদি আর্থিক বিপত্তি দেখা যায়, তাহলে এগুলোর ক্ষেত্রে কাটছাঁট হবে। শেষ বিচারে এই বাজেট বাস্তবায়নটাই তো বড় বিষয় হয়ে দাঁড়াবে,’ যোগ করেন তিনি।

দেবপ্রিয় আরও বলেন, ‘এই সুন্দর বাজেটটিকে আগামী দিনে কীভাবে উনারা বাস্তবায়ন করেন, সংস্কারের পথে নিয়ে যান, সেটাই দেখতে চাই।’

Latest stories