10.8 C
London
Sunday, March 1, 2026
Homeবিনোদন‘রঙবাজার’ এর ফাস্ট লুক প্রকাশ

‘রঙবাজার’ এর ফাস্ট লুক প্রকাশ

Date:

Related stories

কারমাইকেলের গায়ে বল ছুঁড়ে শাস্তি পেলেন নাহিদ রানা

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশের...

চট্টগ্রামে ২ বনকর্মীকে কুপিয়ে জখম

চট্টগ্রামের ফটিকছড়িতে বন বিভাগের দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে...

প্রাজ্ঞের পিঞ্জর: স্বাধীনতা ছাড়া কি প্রকৃত গবেষক তৈরি সম্ভব

একটি বিশ্ববিদ্যালয়ের মূল ভূমিকা কেবল নতুন প্রজন্মের কাছে বিদ্যমান...

স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ২৫৫৬১৬ টাকা

দাম কমানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে...

ফেরার অপেক্ষায় বিটিএস, নতুন অ্যালবামের রেকর্ডিং শেষ

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস ২০২৬ সালেই ফিরছে কোরিয়া...

প্রকাশ হলো নির্মাতা রাশিদ পলাশের নতুন চলচ্চিত্র ‘রঙবাজার’-এর ফার্স্ট লুক। নির্মাতা নিজের ফেসবুক পেজে ছবিটির একটি পোস্টার শেয়ার করে ফাস্ট লুক প্রকাশের ঘোষণা দেন। 

নির্মাতা জানান, ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ফাস্ট লুক প্রকাশ। কিছু দিনের মধ্যেই ছবির টিজার প্রকাশ করা হবে। 

একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনা নিয়ে ‘রঙবাজার’-এর গল্প। দৌলতদিয়া যৌনপল্লিতে ছবির বেশির ভাগ অংশের দৃশ্য ধারণ হয়েছে।  

সিনেমায় একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন ও মাদক কারবারির চরিত্রে মৌসুমী হামিদ অভিনয় করেছেন। রাজনৈতিক নেতার চরিত্র করেছেন লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠু।

তামজিদ অতুলের গল্প–ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।
 

Latest stories