28.8 C
Dhaka
Saturday, August 1, 2026
Homeখেলারোনালদোর নিষেধাজ্ঞা বাতিল, থাকছেন বিশ্বকাপের শুরু থেকেই

রোনালদোর নিষেধাজ্ঞা বাতিল, থাকছেন বিশ্বকাপের শুরু থেকেই

Date:

Related stories

রানওয়েতে শিয়াল, শাহ আমানতে ২৬ মিনিট আটকে থাকল ফ্লাইট  

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে শিয়ালের কারণে প্রায়...

জুলাই আপডেট ইনস্টল করে স্যামসাং গ্যালাক্সি ইউজাররা বিপাকে

বিপাকে পড়েছেন স্যামসাং ব্যবহারকারীরা। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস২৪...

শ্রমিকদের ঈদ বোনাস ২১ মে’র মধ্যে দিতে হবে: শ্রমমন্ত্রী

দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস আগামী ২১ মের...

নতুন সরকারের কাছে শোবিজ অঙ্গনের পাঁচ তারকার প্রত্যাশা

একদিন পরই গঠিত হতে যাচ্ছে নতুন সরকার। রাজনৈতিক পালাবদলের...

ওজন কমানোর ওষুধ খাইনি, তবে খাওয়া উচিত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই জনসমক্ষে এমনটা বলে থাকেন...

বাতিল হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞা। ফলে আগামী গ্রীষ্মের বিশ্বকাপের শুরু থেকেই পর্তুগালের হয়ে মাঠে নামতে পারবেন ৪০ বছর বয়সী এই তারকা ফুটবলার।

আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি মাসের শুরুর দিকে হওয়া বাছাই পর্বে ২–০ গোলে হারের ম্যাচে দারা ও’শের পিঠে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেছিলেন রোনালদো। শুরুতে সহিংস আচরণের জন্য তিন ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল তাকে।

তবে ফিফা শাস্তি পর্যালোচনা করে তার দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে এক বছরের জন্য। ফলে তিন ম্যাচের বদলে কেবল একটি ম্যাচ, ১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে বাছাই ম্যাচ, মিস করলেই হলো।

বিবিসি স্পোর্ট জানিয়েছেন, জাতীয় দলের জার্সিতে ২২৬ ম্যাচে এটি ছিল রোনালদোর প্রথম লাল কার্ড, এ বিষয়টিকে গুরুত্ব দিয়েই শাস্তি কমিয়েছে ফিফা।

ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ‘পরীক্ষাকালীন সময়ে যদি ক্রিস্টিয়ানো রোনালদো একই ধরনের বা একই মাত্রার আরেকটি অপরাধে জড়ায়, তাহলে স্থগিত শাস্তি সঙ্গে সঙ্গে কার্যকর হবে এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা তাকে ভোগ করতে হবে।’

বাছাইপর্বে পাঁচ গোল করে পর্তুগালকে গ্রুপ–এফ এর শীর্ষে তুলে এনে টানা সপ্তমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছেন রোনালদো।

আগামী ৫ ডিসেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপ ড্র, যেখানে ৪৮ দল জানতে পারবে কোন গ্রুপে পড়ছে তারা।

Latest stories