26.2 C
Dhaka
Friday, October 16, 2026
Homeআন্তর্জাতিকশ্যাম্পেনের ওপর ২০০% শুল্কের হুমকি দিলেন ট্রাম্প

শ্যাম্পেনের ওপর ২০০% শুল্কের হুমকি দিলেন ট্রাম্প

Date:

Related stories

সিনিয়রদের বিশেষ সুবিধা ক্ষতি করেছে নিলামের স্বচ্ছতাকে

বারো বছর -- এই লম্বা সময় ধরে বাংলাদেশ প্রিমিয়ার...

এক ফোঁটা পানির জন্য প্রতিদিনের সংগ্রাম

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী খুলনা জেলা। এই জেলার কয়রা উপজেলার...

ডেঙ্গু নিয়ন্ত্রণে টিকা বা ভ্যাকসিন কতটা কার্যকরী

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসির...

ভারতে পরীক্ষামূলকভাবে চালু হলো রিলসভিত্তিক ফেসবুক নিউজফিড

ভারতে একটি অভিনব ও নতুন লেআউট চালু করেছে ফেসবুক।...

নিজের আয়কর নিজেই হিসাব করবেন যেভাবে

২০২৬-২৭ অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ...

সম্প্রতি ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে একটি যুদ্ধপরবর্তী ‘শান্তি পর্ষদ’ গঠনের হুমকি দিয়েছেন ট্রাম্প। সেই পর্ষদে যোগ দিতে নারাজ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ফলশ্রুতিতে ট্রাম্প ফরাসি শ্যাম্পেন ও ওয়াইনের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মাখোঁর শান্তি পর্ষদে যোগ না দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি (মাখোঁ) কি বলেছেন নাকি যে পর্ষদে যোগ দেবেন না? তাকে অবশ্য এমনিতেও কেউ চায় না। কারণ খুব শিগগির তিনি ক্ষমতা হারাতে চলেছেন।’

‘আমি তার (ফরাসি) ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসালেই তিনি পর্ষদে যোগ দেবেন। তবে তার যোগ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই’, যোগ করেন ট্রাম্প। 

সোমবার মাখোঁ-সংশ্লিষ্ট এক নির্ভরযোগ্য সূত্র জানায়, ফ্রান্স ওই পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে।

গত সেপ্টেম্বরে গাজার যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে শান্তি পর্ষদ গঠনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে গত সপ্তাহে বিশ্বনেতাদের কাছে পাঠানো আমন্ত্রণে আরও সম্প্রসারিত ভূমিকার কথা উল্লেখ করে হয়েছে। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা ও সংঘাতের অবসানেও ভূমিকা রাখার কথা বলা হয়েছে ওই আমন্ত্রণে।

৬০টি দেশের কাছে শান্তি পর্ষদের খসড়া সনদ পাঠিয়েছে মার্কিন প্রশাসন। পর্ষদের সদস্যপদ তিন বছরের বেশি সময় ধরে অব্যাহত রাখার শর্ত হিসেবে ১ বিলিয়ন ডলার নগদ অর্থ দেওয়া শর্ত রাখা হয়েছে ওই নথিতে।

কূটনীতিকদের মত, এ ধরনের একটি শান্তি পর্ষদ জাতিসংঘের কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যার ফলে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ট্রাম্পের প্রস্তাবকে সতর্কটার সঙ্গে বিবেচনা করছেন।

সোমবার ট্রাম্প জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও এই পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠিয়েছেন।

Latest stories