26.2 C
Dhaka
Wednesday, May 13, 2026
Homeবিনোদনসত্যি কি ১৪ ফেব্রুয়ারি ম্রুণাল ঠাকুর ও ধানুশের বিয়ে

সত্যি কি ১৪ ফেব্রুয়ারি ম্রুণাল ঠাকুর ও ধানুশের বিয়ে

Date:

Related stories

দেশের অর্থনীতিতে ‘ভূমিকম্পের মতো’ ধাক্কা দিতে পারে ইরান যুদ্ধ

বিশ্বের বড় ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বাড়লে তার...

ঢাকা চলচ্চিত্র উৎসব: সেরা সিনেমা ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ ও ‘কুরাক’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর শেষ হয়েছে। এবার...

কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাই সেনাবাহিনীর

কম্বোডিয়ার বিরুদ্ধে সদ্য সই করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ...

বিএনপিকে সমর্থন জানিয়ে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ন্যাশনাল সিটিজেন...

একাদশে ফিরলেন শমিত-মোরসালিন, বেঞ্চে জামাল

ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে শুরুর একাদশে ফিরেছেন কানাডা প্রবাসী...

ভারতীয় চলচ্চিত্র তারকা ম্রুণাল ঠাকুর ও ধানুশের সম্পর্ক নিয়ে নানান জল্পনা-কল্পনা চলছে। সেই জল্পনা অবশেষে বিয়ের গুঞ্জনে রূপ নিয়েছে।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনের দাবি, দুজন নাকি আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ের পরিকল্পনা করছেন। সেই বিয়েতে কেবল ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

তবে এসব প্রতিবেদন নিয়ে ধানুশ বা ম্রুণাল কেউই কোনো প্রতিক্রিয়া জানাননি। এমনকি তাদের টিম থেকেও কোনো মন্তব্য আসেনি। বরং দুজন তাদের ব্যক্তিগত জীবনকে যতটা সম্ভব আড়ালে রাখার চেষ্টা করছেন।

সন অব সর্দার টু সিনেমার স্ক্রিনিংয়ের আগে মৃণাল ঠাকুরকে ধানুশের বহুল প্রতীক্ষিত তেরে ইশক মেনের র‍্যাপ-আপ পার্টিতে দেখা যায়। তখন থেকেই এই গুঞ্জনের শুরু।

নিউজ এইটটিনের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণী সিনেমাতে কাজ করার সুবাদেই মৃণালের সঙ্গে ধানুশের যোগাযোগ বাড়ে।

সূত্রের বরাতে নিউজ এইটটিনের প্রতিবেদনে বলা হয়, ‘হ্যাঁ, তারা ডেট করছেন, এটা সত্যি। তবে সম্পর্ক এখনো শুরু পর্যায়ে আছে, তাই জনসমক্ষে বা মিডিয়ার সামনে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাইছেন না।’

সূত্রটি আরও জানায়, সিতা রামাম সিনেমার সাফল্যের পর দক্ষিণী চলচ্চিত্র জগতে ম্রুণাল ব্যাপক পরিচিতি পান। একই সময়ে তিনি মুম্বাইয়েও কাজ করছিলেন।

সূত্র জানায়, ‘মুম্বাই ও হায়দরাবাদে নিয়মিত যাতায়াতের সময় দক্ষিণের এক অনুষ্ঠানে ম্রুণালের সঙ্গে ধানুশের পরিচয়।’

এর আগে, সন অব সর্দার টু সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ে ধানুশের সঙ্গে ম্রুণালের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরদার হয়। পরে দেখা যায়, ম্রুণাল ইনস্টাগ্রামে ধানুশের দুই বোন ডা. কার্তিকা কার্তিক ও বিমলা গীতাকে ফলো করেছেন।

নেটিজেনরা লক্ষ্য করেন, ধানুশ ১ আগস্ট ম্রুণালের জন্মদিনের পার্টিতেও উপস্থিত ছিলেন।

গত বছরের আগস্টে ম্রুণাল প্রথমবারের মতো এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন। তখন তিনি অনলি কলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে ধানুশকে কেবল বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন।

তিনি বলেছিলেন, ‘ধানুশ আমার খুব ভালো বন্ধু।’

তবুও তাদের সম্পর্ক গুঞ্জন থামেনি।

Latest stories