30 C
Dhaka
Friday, April 10, 2026
Homeখেলাহাবিবুর সোহানের রেকর্ডময় বিস্ফোরক সেঞ্চুরি, উড়ে গেল হংকং

হাবিবুর সোহানের রেকর্ডময় বিস্ফোরক সেঞ্চুরি, উড়ে গেল হংকং

Date:

Related stories

দেশ-বিদেশের ২৪৬ সিনেমা নিয়ে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

৭০টির বেশি দেশের ২৪৬টি সিনেমা নিয়ে আগামী ১০ জানুয়ারি...

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত অন্তত ৯

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে...

‘সরকার ও পুলিশ দিয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার...

কীভাবে ভারতের দুর্বলতা কাজে লাগাবে বাংলাদেশ, জানালেন শমিত

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেললেও জয়ের দেখা...

আগামীকাল দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা...

টেপ টেনিস দিয়ে ক্যারিয়ার শুরু হাবিবুর রহমান সোহানের। বছর পাঁচেক ধরে খেলছেন ক্রিকেট বলে। ঝড়ো ব্যাটিংয়ে নাম কুড়ানো এই ডানহাতি ওপেনার এবার বড় মঞ্চে চেনালেন নিজেকে। রেকর্ডময় বিস্ফোরক সেঞ্চুরিতে ভেঙেছেন দুই রেকর্ড। তার বিধ্বংসী রূপে রাইজিং স্টার এশিয়া কাপে হংকংকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

কাতারের দোহায় ১৬৮ রানের লক্ষ্য সোহান ঝড়ে মাত্র ১১ ওভারেই তুলে নিয়েছে বাংলাদেশ। জিতেছে ৮ উইকেটে।  মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন সোহান। স্বীকৃত পর্যায়ের ক্রিকেটে এটি বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে পারভেজ হোসেন ইমনের ৪২ বলে সেঞ্চুরি ছিলো আগের দ্রুততম।

এর আগে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েন তিনি। এতে ভাঙেন শুভাগত হোমের ১৬ বলে ফিফটির রেকর্ড। শুভাগত ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শাইনপুকুরের হয়ে ১৬ বলে ফিফটি করেছিলেন ২০১৯ সালে।

সোহানের পাশাপাশি বিস্ফোরক ইনিংস খেলেছেন অধিনায়ক আকবর আলি। মাত্র ১৩ বলে ৬ ছক্কায় অপরাজিত ৪১ রান করেন তিনি। ১৪ বলে ২০ করেন জিসান আলম।

হংকংয়ের দেওয়া লক্ষ্য তাড়ায় জিসানকে এক পাশে রেখে চার-ছয়ের ঝড়ে উত্তাল হয়ে উঠে সোহানের ব্যাট। ওপেনিং জুটিতে ৬.৩ ওভারে চলে আসে ১১১ রান, যাতে কেবল ২০ অবদান ছিল জিসানের। ৮ চারের পাশাপাশি ডানহাতি ব্যাটার মারেন ১০ ছক্কা।

রাইজিং স্টার এশিয়া কাপে হংকংয়ের পাশাপাশি বাংলাদেশের গ্রুপে আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এদিন ব্যাট করার জন্য ভীষণ ভালো উইকেটে আগে বোলিং বেছে দারুণ চাপ তৈরি করে আকবর আলির দল। বাবর হায়াতের ৪৯ বলে ৬৩ ও ইয়াসিম মোর্তুজার ২২ বলে ৪০ রানে হংকং ১৬৭ রান করলেও তা উইকেটের আচরণের বিচারে যথেষ্ট ছিলো না। সেটা একদম মামুলি বানিয়ে ছাড়েন সোহান। 

Latest stories