34.1 C
Dhaka
Saturday, June 13, 2026
Homeখেলাহামজার সঙ্গে 'দেখা করে' ধন্যবাদ জানাবেন মুশফিক

হামজার সঙ্গে ‘দেখা করে’ ধন্যবাদ জানাবেন মুশফিক

Date:

Related stories

জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা

দেশের সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং (এমএফএস) প্রতিষ্ঠানকে তাদের...

নতুন ম্যাগাজিনে আবুল হায়াত ও মনির খানের উপস্থিতি

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন ম্যাগাজিন অনুষ্ঠান 'অভিনন্দন'।...

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে ইলন মাস্কের স্টারলিংক

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টারলিংক।ধনকুবের ইলন...

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোট করে নির্বাচন করবে এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতে ইসলামীসহ ৮ দলের...

অ্যাশেজের প্রথম দিনে পড়ল ১৯ উইকেট

অ্যাশেজের বহুল প্রতীক্ষিত আরেকটি অধ্যায় যেন প্রথম দিনেই দাঁড়িয়ে...

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম পা রেখেছেন তার ১০০তম টেস্টে। যা নিঃসন্দেহে দেশের ক্রিকেটের ইতিহাসে গৌরবময় এক অধ্যায়।  দীর্ঘদিন ধরে নির্ভরতার প্রতীক হয়ে থাকা এই তারকার মাইলফলককে ঘিরে দেশ-বিদেশের ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস। সেই উচ্ছ্বাসের অংশ হয়েছেন ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। যার আন্তরিক ভিডিও বার্তায় আবেগাপ্লুত হয়েছেন মুশফিক নিজেও।

মুশফিকের ১০০ টেস্টকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম মুশফিক ভাই, আমাদের দেশের বড় একজন কিংবদন্তী আপনি। আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনার ১০০ তম টেস্টের জন্য অভিনন্দন। ইনশাআল্লাহ আগামীকাল সেরাটা হবে।’

একজন দুর্দান্ত ফুটবলারের কাছ থেকে এমন সম্মান ও শুভেচ্ছা পেয়ে বিস্মিত হন মুশফিক। সংবাদ সম্মেলনে তিনি জানান এই বার্তা প্রথমে শুনেই তিনি অবাক হয়েছেন, পরে ম্যানেজারের ফোনে ভিডিওটি দেখেন।

মুশফিক বলেন, ‘জি আমি গতকালকে… হ্যাঁ রাতে, মানে আজ সকালে শুনেছি। পরে আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি। তো আমি সত্যিই অবাক হয়েছি এবং এটা দেখে খুশি হয়েছি। আশা করছি যদি সামনাসামনি দেখা হয় কখনো, ইনশাআল্লাহ অবশ্যই হবে, আমি তখন ধন্যবাদ জানাবো।’

নিজের শততম টেস্টে দারুণ এক শতক তুলে নিয়েছেন মুশফিক। আগের দিন এক রানের অপেক্ষায় থাকা এই ব্যাটার দ্বিতীয় দিনের সকালে নেমে প্রথম ওভারও অপেক্ষায় রাখেন। দ্বিতীয় ওভারে পৌঁছে যান কাঙ্ক্ষিত লক্ষ্যে। তাতে এমন এক এলিট ক্লাবে ঢুকে যান, যেখানে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে তার আগে ছিলেন কেবল দশজন।

Latest stories