28.9 C
Dhaka
Monday, June 29, 2026
Homeবাংলাদেশহাসিনার রায় নিয়ে ফেসবুক পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

হাসিনার রায় নিয়ে ফেসবুক পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রার আটক

Date:

Related stories

জামায়াত আমিরের ‘গৃহযুদ্ধ’ মন্তব্যের নেপথ্যে কী?

রাজনীতিতে বিরোধী দল সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাবে, সরকার বিরোধীদের...

আইএমএফ-বিশ্বব্যাংক থেকে বাড়তি অর্থসহায়তা পেতে পারে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সৃষ্ট আর্থিক ঘাটতি পূরণে আন্তর্জাতিক মুদ্রা...

পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ 

টালিউড সিনেমার আলোচিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রায় চার দশকের...

৯ দিন ধরে ইরানে বিক্ষোভ, হস্তক্ষেপের হুমকি ট্রাম্পের

ইরানের ভঙ্গুর অর্থনীতিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ নবম...

খালেদা জিয়া যেভাবে হয়ে উঠেছিলেন আপসহীন নেত্রী

তিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী; প্রথম নারী প্রধানমন্ত্রী; স্বৈরাচারী শাসকের...

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে আটক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহ। সোমবার মধ্যরাতে কিছু শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাকে শাহবাগ থানায় সোপর্দ করে।

রায়ের পর লাভলু মোল্লাহ তার ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার ছবিযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করেন, যাতে লেখা ছিল ‘আই ডোন্ট কেয়ার’। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর দ্য ডেইলি স্টারকে বলেন, প্রক্টোরিয়াল টিম এবং ছাত্ররা লাভলুকে থানায় নিয়ে আসে। তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট করেন।

লাভলুকে গ্রেপ্তার কিংবা হেফাজতে রাখা হয়েছে কি না, জানতে চাইলে ওসি বলেন, আমরা এ ধরনের মামলায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করছি। 

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন চলাকালীন তিনি সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি একটি নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং এখন ফেসবুক এমন পোস্ট করেছেন।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘লাভলুরে পুলিশের হাতে সোপর্দ কইরা এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদের ও হিসাব নেওয়া হবে।’

Latest stories