10.8 C
London
Sunday, March 1, 2026
Homeবাণিজ্যহিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

Date:

Related stories

কারমাইকেলের গায়ে বল ছুঁড়ে শাস্তি পেলেন নাহিদ রানা

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশের...

চট্টগ্রামে ২ বনকর্মীকে কুপিয়ে জখম

চট্টগ্রামের ফটিকছড়িতে বন বিভাগের দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে...

প্রাজ্ঞের পিঞ্জর: স্বাধীনতা ছাড়া কি প্রকৃত গবেষক তৈরি সম্ভব

একটি বিশ্ববিদ্যালয়ের মূল ভূমিকা কেবল নতুন প্রজন্মের কাছে বিদ্যমান...

স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ২৫৫৬১৬ টাকা

দাম কমানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে...

ফেরার অপেক্ষায় বিটিএস, নতুন অ্যালবামের রেকর্ডিং শেষ

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস ২০২৬ সালেই ফিরছে কোরিয়া...

এক মাস ২০ দিন পর দিনাজপুরের বিরামপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।

আজ বুধবার বন্দরের কাস্টমস ও শুল্ক বিভাগের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাধন টেলিফোনে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ছয়টি ট্রাকে মোট ২৪৩ টন মোটা চাল বন্দরে এসেছে। এর মধ্যে অগ্রিম আয়কর (এআইটি) হিসেবে এক লাখ ৯৬ হাজার টাকা আদায়ের পর ১৫৮ টন চাল খালাস করা হয়েছে।

হিলি স্থলবন্দরের প্লান্ট কোয়ারেন্টাইন স্টেশনের উপসহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, ১৮ জানুয়ারি ভারত থেকে চাল আমদানির অনুমতি পাওয়ার পর আজ থেকে আমদানিকারকেরা ভারত থেকে চাল আনতে শুরু করেছেন।

‘গুণগত মান যাচাই শেষে আমদানি করা চালের চালান খালাস করা হচ্ছে,’ বলেন তিনি।

এ পর্যন্ত ৪০ জন আমদানিকারক মোট ১৭ হাজার টন চাল আমদানির অনুমোদন পেয়েছেন।

ডিপি এন্টারপ্রাইজের প্রতিনিধি রিন্টু কমল সরকার বলেন, প্রথম চালানে তাদের প্রতিষ্ঠান দুটি ট্রাকে ‘সম্পা কাটারি’ ব্র্যান্ডের ৭৭ টন মোটা চাল এনেছে।

তিনি আরও বলেন, ‘স্থানীয়ভাবে উৎপাদিত মোটা চাল প্রতি কেজি ৭০-৭১ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে বন্দর এলাকায় আমদানি করা চালের কেজি প্রতি ৬৪-৬৫ টাকা।’

চাহিদা বাড়তে থাকায় চাল আমদানি ধীরে ধীরে গতি পাচ্ছে, যোগ করেন রিন্টু।

Latest stories