26.1 C
Dhaka
Sunday, July 26, 2026
Homeবাংলাদেশ২০-২১ নভেম্বর রাঙ্গামাটিতে হরতালের ডাক

২০-২১ নভেম্বর রাঙ্গামাটিতে হরতালের ডাক

Date:

Related stories

জুলাই সনদ বাস্তবায়ন: বিএনপি ও বিরোধী দলের বাড়তে থাকা দূরত্ব উদ্বেগও বাড়াচ্ছে

স্বাধীনতার পর আমরা যাত্রা শুরু করেছিলাম সংসদীয় শাসনব্যবস্থা দিয়ে।...

ধানের দাম আরও কমেছে, বিপাকে হাওরের কৃষকেরা

টানা বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে ফসল শুকাতে পারছেন...

থালাপতি বিজয়ের সিনেমার মুক্তি নিয়ে যত জটিলতা

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়ের সম্ভাব্য শেষ সিনেমার...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।...

রাঙ্গামাটি জেলা পরিষদে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা বৈষম্যের অভিযোগ এনে আগামী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা’।

আজ বুধবার বিকেলে বনরূপা শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ইব্রাহিম রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতা রাকিব হাসান, শিক্ষার্থী নুরুল আলম, রুবেল হোসেন, রেজাউল করিম রাজু ও ইমাম হোসাইন বক্তব্য রাখেন।

তাদের অভিযোগ, জেলা পরিষদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো কোটা উল্লেখ নেই এবং শূন্য পদের সংখ্যাও স্পষ্ট করা হয়নি। সরকার নির্ধারিত ৭ শতাংশ কোটা বিধান উপেক্ষা করে ৭০ শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি কোটা অনুযায়ী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তারা বৈষম্যমূলক বলে দাবি করেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবি করেন তারা।

হরতাল চলাকালীন রাঙ্গামাটি জেলা শহরের সব সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন হরতালের আওতার বাইরে থাকবে।

রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হরতালের কথা শুনেছি। তারা তাদের মতো করবে, আমরা আমাদের কাজ চালিয়ে যাব।’

১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী সরকারের ২৮টি বিভাগ জেলা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়, যার মধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগও রয়েছে। আগামী ২১ নভেম্বর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে প্রায় ৭ হাজার প্রার্থী অংশ নেবেন।

Latest stories