27 C
Dhaka
Friday, May 1, 2026
Homeরাজনীতি২৭ ডিসেম্বর ভোটার তালিকায় নিবন্ধন করবেন তারেক রহমান

২৭ ডিসেম্বর ভোটার তালিকায় নিবন্ধন করবেন তারেক রহমান

Date:

Related stories

হাদি হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি ইনকিলাব মঞ্চের

শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে অবিলম্বে দ্রুত...

কালকের ম্যাচে অনেক হলুদ কার্ড হবে, গালাগালি হবে: জামাল

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে...

ভারতে এনএসএ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন খলিলুর রহমান

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী ২০...

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কীভাবে বিদ্যুৎ তৈরি হয়?

পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি অনেকের কাছেই রকেট...

মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২৭৬৯ ডলার

দেশে বার্ষিক মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২ হাজার...

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার তালিকায় নাম নিবন্ধন করবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর আজ সোমবার বিকেলে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে আসবেন। পরের দিন শুক্রবার। তাই তিনি ২৭ ডিসেম্বর (শনিবার) ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করবেন।

নির্বাচনের পরিবেশ নিয়ে সিইসির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশন যেভাবে চাইবে, সেভাবে কর্মকর্তাদের নিয়োগ-বদলি এগুলো হয়। আর কিছু কিছু বিধান আছে প্রশাসনিক কাজে তাদের এখতিয়ার থাকে। এক্ষেত্রে আমরা নির্বাচনী পরিবেশ সুস্থ থাকুক কামনা করি, আশা করি। সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় তারা উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবে। আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হবে।

এর আগে বিকেল তিনটার দিকে সিইসির সঙ্গে বৈঠকে করেন বিএনপির ৩ সদস্যের প্রতিনিধিদল।

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে এই বৈঠকে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

Latest stories