32.2 C
Dhaka
Sunday, July 12, 2026
Homeবিনোদন৪ বছরেই শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া

৪ বছরেই শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া

Date:

Related stories

মার্কিন বাহিনীর ধাওয়ার পর তেলবাহী জাহাজ পাহারায় নৌবাহিনী মোতায়েন রাশিয়ার

আটলান্টিক মহাসাগরে রাশিয়ার একটি তেলবাহী জাহাজকে ধাওয়া করেছে মার্কিন...

‘আপনারা সেই শক্তি, যার কারণে জাতি মর্যাদার সঙ্গে মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও...

আয়ারল্যান্ড সিরিজে নেই তাসকিন-শামিম

আসন্ন আয়ারল্যান্ড সিরিজে বড় রদবদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

গুলিস্তান মোড়ে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তান মোড়ে হোটেল রমনার পাশের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে...

সমাজচিন্তক আবুল কাসেম ফজলুল হকের সাধনা

আবুল কাসেম ফজলুল হক ছিলেন বাংলাদেশি সংস্কৃতি বিকাশের এক...

নতুন প্রজন্মের অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন শোবিজকে বিদায় জানিয়েছেন। গতরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
নওবা তাহিয়া ফেসবুক পোস্টে লিখেন, মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে থামার। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।এই মুহূর্তে আমি আমার দ্বীনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়—তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি। পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দিতেই জীবনের এই অধ্যায়টা আমার কাছে এখন সবচেয়ে সঠিক মনে হচ্ছে।
তিনি বলেন, এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না—না নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়ত সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।
সবশেষে তিনি লিখেব, হৃদয়ের গভীর থেকে আমাকে এতদিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন—তার জন্য আমি কৃতজ্ঞ।’
নওবা তাহিয়া হোসাইন বিটিভিতে ছোটবেলায় বাচ্চাদের অনুষ্ঠান ‘কাননে কুসুম কলি’-এর উপস্থাপনা করতেন। আবৃত্তিও করতেন তিনি।
পরবর্তীতে বিটিভিরই সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’ নাটকে অভিনয় করেন ‘বর্ষা’ চরিত্রে। তিনিই ছিলেন নাটকের প্রধান চরিত্র। কাজী নূরুল হুদা জাহাঙ্গীর রচিত ও সাহরিয়ার মোহাম্মদ হাসান প্রযোজিত এ নাটকটি প্রচারের পর নবাগত অভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন। 
এছাড়া, পুনর্মিলন’, ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’সহ বেশকিছু নাটকে অভিনয় করেছেন নওবা তাহিয়া।
 

Latest stories