33 C
Dhaka
Saturday, April 25, 2026
Homeবিনোদন৪ বছর পর ফিরছে বিটিএস, ২০ মার্চ আসছে নতুন অ্যালবাম

৪ বছর পর ফিরছে বিটিএস, ২০ মার্চ আসছে নতুন অ্যালবাম

Date:

Related stories

‘দ্য লাস্ট লেটার’

ডেনমার্কের ডাকবিভাগ আগামী ৩০ ডিসেম্বর যখন শেষ চিঠিটি পৌঁছে...

সংবাদমাধ্যমের ওপর হামলা গণতন্ত্র ও ভবিষ্যতের জন্য হুমকি: জোনায়েদ সাকি ‍

দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার তীব্র...

নিজেদের সাজানো ছকেই ঘায়েল ভারত? বাভুমা বললেন, ‘সম্ভবত তাই’

মাত্র তিন দিনের মধ্যে লো স্কোরিং কলকাতা টেস্টে ৩০...

বিচারকের পরিবারের ওপর নৃশংস হামলায় প্রধান বিচারপতি ও আইন উপদেষ্টার গভীর শোক প্রকাশ

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় নৃশংস...

কুকের নেতৃত্বে যেভাবে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হয়ে উঠল অ্যাপল

বিশ্বখ্যাত টেক জায়ান্ট অ্যাপলের কথা উঠলেই প্রথম যার কথা...

অবশেষে পূর্ণ অ্যালবাম নিয়ে ফিরছে কে-পপ সুপারস্টার ব্যান্ড বিটিএস। আগামী ২০ মার্চ তাদের নতুন অ্যালবাম প্রকাশিত হবে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিটিএসের এজেন্সি বিগ হিট মিউজিক জানিয়েছে, অ্যালবামটি হবে দীর্ঘ প্রতীক্ষা শেষে ব্যান্ডটির সদস্যদের একসঙ্গে ফেরার উপলক্ষ।

ফ্যান প্ল্যাটফর্ম ওয়েভার্সে এক ঘোষণায় বিটিএস জানায়, এটি হবে তাদের পঞ্চম পূর্ণ অ্যালবাম। নতুন অ্যালবামে মোট ১৪টি গান থাকছে।

এই অ্যালবামের মাধ্যমে প্রায় চার বছর পর আবার একসঙ্গে ফিরবে বিটিএস।

এর আগে ২০২২ সালের জুনে প্রকাশিত হয়েছিল তাদের অ্যান্থলজি অ্যালবাম ‘প্রুফ’। পাশাপাশি, এটি হবে ছয় বছরের বেশি সময় পর ব্যান্ডটির প্রথম পূর্ণ অ্যালবাম। সর্বশেষ পূর্ণ অ্যালবাম ‘ম্যাপ অব দ্য সোল: ৭’ প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে।

ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে বিটিএস ঘোষণা করেছে, তাদের আসন্ন বিশ্ব সফরের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে আগামী ১৪ জানুয়ারি। এটি হবে ২০২২ সালের এপ্রিলের পর তাদের প্রথম বড় আকারের ওয়ার্ল্ড ট্যুর।

ফেরার প্রচারণার অংশ হিসেবে বিটিএস ইতোমধ্যে চালু করেছে নতুন অফিসিয়াল ওয়েবসাইট—www.2026bts.com। এই ওয়েবসাইটে আগামী কয়েক সপ্তাহ অ্যালবাম ও বিশ্ব সফরসংক্রান্ত নিয়মিত আপডেট প্রকাশ করা হবে।

Latest stories