31 C
Dhaka
Friday, August 21, 2026
Homeবাংলাদেশ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

Date:

Related stories

ভুল করে পাঠানো ইমেইল ফেরত নেবেন যেভাবে

ভুল ব্যক্তিকে ইমেইল পাঠিয়ে ফেলেছেন, গুরুত্বপূর্ণ সংযুক্তি দিতে ভুলে...

ঈদের বাজারে রেকর্ড বিক্রি চেস্ট ফ্রিজারের

উচ্চ মূল্যস্ফীতি, শোরুমগুলোতে আশানুরূপ ক্রেতা না থাকা এবং সামগ্রিক...

বলিউডের ‘জ্যাজ সিটি’তে যুক্ত হওয়ার গল্প বললেন আরিফিন শুভ

‘জ্যাজ সিটি’র জন্য আরিফিন শুভর সঙ্গে প্রথম যোগাযোগ করেছিলেন...

ট্রাম্পকে ব্যঙ্গ করে কার্টুন পোস্ট করলেন খামেনি

টানা ১৬ দিন ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ...

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক...

দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এই ভূমিকম্প হয়।  

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা দ্য ডেইলি স্টারকে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প হয়।

তিনি আরও বলেন, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী এলাকায়। 

রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে বলেও জানা গেছে।

ঢাকায় ভূমিকম্পের সময় বাসিন্দাদের অনেকে আতঙ্কে ঘর ছেড়ে সড়কে নেমে আসেন। অনেকে সড়কে দৌড়ে উঁচু ভবনের আশপাশ থেকে নিরাপদ স্থানে চলে যেতে চাচ্ছিলেন।  

পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়ও ভূকম্পন অনুভূত হয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে।

Latest stories