10.8 C
London
Sunday, March 1, 2026
Homeখেলাগতিময় সাদমান, সতর্ক জয়ে দারুণ শুরু

গতিময় সাদমান, সতর্ক জয়ে দারুণ শুরু

Date:

Related stories

কারমাইকেলের গায়ে বল ছুঁড়ে শাস্তি পেলেন নাহিদ রানা

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশের...

চট্টগ্রামে ২ বনকর্মীকে কুপিয়ে জখম

চট্টগ্রামের ফটিকছড়িতে বন বিভাগের দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে...

প্রাজ্ঞের পিঞ্জর: স্বাধীনতা ছাড়া কি প্রকৃত গবেষক তৈরি সম্ভব

একটি বিশ্ববিদ্যালয়ের মূল ভূমিকা কেবল নতুন প্রজন্মের কাছে বিদ্যমান...

স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ২৫৫৬১৬ টাকা

দাম কমানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে...

ফেরার অপেক্ষায় বিটিএস, নতুন অ্যালবামের রেকর্ডিং শেষ

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস ২০২৬ সালেই ফিরছে কোরিয়া...

উইকেট যে ব্যাট করার জন্য বেশ সহায়ক সেটা টের পাওয়া গেছে আগের দিনই। আইরিশরা উইকেটের সুবিধা কাজে লাগাতে না পারলেও বাংলাদেশ সেরাটা বের করার আভাস দিচ্ছে। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের জবাব দিতে নেমে দারুণ ঝলমলে শুরু করেছেন স্বাগতিক দুই ওপেনার।

সাদমান ইসলামের পরিচিতি ছিলো রয়েসয়ে খেলার, তিনি খেলছেন ওয়ানডে গতিতে। তাকে দ্রুত আগাতে দেখে সতর্ক হয়ে ক্রিজে জমে আছেন মাহমুদুল হাসান জয়। সকালে আয়ারল্যান্ডকে ২৮৬ রানে আটকে রাখার পর লাঞ্চ বিরতির আগে দুই ওপেনার অবিচ্ছিন্ন থেকে ২৪ ওভার খেলে তুলে নিয়েছেন ১০৯  রান। সাদমান ৫৮ ও জয় ৫০ রান করে ক্রিজে আছেন। 

বাঁহাতি সাদমান মাত্র ৪৯ বলে ৭ চার, ১ ছক্কায় তুলে নিয়েছেন ফিফটি। জয় ফিফটি স্পর্শ করেন ৭২ বলে। তার ব্যাট থেকেও ততক্ষণে আসে ৭ চার ও ১ ছয়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সকালে প্রতিপক্ষের শেষ দুই উইকেট তুলে নিতে স্রেফ ১৪ বল লাগে বাংলাদেশের। আয়ারল্যান্ড ২৮৬ রানে গুটিয়ে যাওয়ার পর নেমে অনায়াসে ব্যাট চালাতে থাকেন সাদমান-জয়। আলগা বলও পেয়েছেন তারা বিস্তর, অনভিজ্ঞ বোলারদের উপর চেপে বসে উড়তে অসুবিধা হয়নি তাই।

বিশেষ করে সাদমান ছিলেন স্ট্রোক ঝলমলে, সতীর্থকে ডানা মেলে উড়তে দেখে নিজেকে কিছুটা স্থির করে রাখেন জয়। সাদমান ফিফটি পেরুবার পর তিনিও কিছুটা বাড়ান গতি। এই দুজনের দারুণ বোঝাপড়ায় সফরকারী দলের হতাশা বাড়ছে, আর স্বাগতিকদের বাড়ছে বড় সংগ্রহের আশা।

 

Latest stories