11.1 C
London
Monday, March 2, 2026
Homeবিনোদনইতিহাস-ঐতিহ্যের চুয়াডাঙ্গায় এবারের ‘ইত্যাদি’

ইতিহাস-ঐতিহ্যের চুয়াডাঙ্গায় এবারের ‘ইত্যাদি’

Date:

Related stories

শৃঙ্খলাই হোক নতুন বাংলাদেশের পরিচয়

ইউরোপের প্রধানমন্ত্রী সাইকেলে করে অফিসে যান—এমন গল্প আমরা অনেকবার...

গাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও...

‘অমুসলিম বিদেশিদের’ জন্য মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি আরব

উচ্চ আয়ের অমুসলিম বিদেশি বাসিন্দাদের অ্যালকোহল কেনার অনুমতি দিয়ে...

ফ্যাসিস্টরা পালালেও ফ্যাসিজমের কালো ছায়া কাটেনি: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টরা...

কারমাইকেলের গায়ে বল ছুঁড়ে শাস্তি পেলেন নাহিদ রানা

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি পেয়েছেন বাংলাদেশের...

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি আগামী শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

ইত্যাদি মানেই দেশের কোনো না কোনো ঐতিহাসিক স্থানকে দর্শকদের সামনে তুলে ধরা। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব সাজানো হয়েছে চুয়াডাঙ্গার কৃষ্টি ও ইতিহাস নিয়ে। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে জেলাটি নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। শাহ আলম সনির কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। এস কে জাহিদের নৃত্য পরিচালনায় এতে অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা।

এবারের পর্বে গান রয়েছে দুটি। এর মধ্যে একটি গান গেয়েছেন চুয়াডাঙ্গার সন্তান লোকসংগীতশিল্পী বিউটি ও সংগীতশিল্পী পান্থ কানাই। গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় ও সংগৃহীত সুরে গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী।

দর্শকপর্বের নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গাকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকদের নিয়ে চিঠি ও রেললাইনবিষয়ক বহুশ্রুত, হৃদয়ছোঁয়া কয়েকটি জনপ্রিয় গান দিয়ে সাজানো হয়েছে এই পর্ব।

এবারের ইত্যাদিতে বিভিন্ন নাট্যাংশে অংশ নিয়েছেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, আমিন আজাদ, কাজী আসাদ, মুকিত জাকারিয়া, আনোয়ার শাহী, শাহেদ আলী, জামিল হোসেন, আনন্দ খালেদ, আশরাফুল আলম সোহাগ, তারিক স্বপন, মুকুল সিরাজ, সুর্বণা মজুমদার, আবু হেনা রনি, বিলু বড়ূয়া, রতন খান, মঞ্জুর আলম, আসমা পাঠান রুম্পা, জাহিদ চৌধুরী, নূরে আলম নয়ন, সাজ্জাদ সাজু, সুজাত শিমুল, নজরুল ইসলাম, শাওন মজুমদার, সাবরিনা নিসা, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদসহ আরও অনেকে।

Latest stories