30 C
Dhaka
Friday, April 10, 2026
Homeবাংলাদেশব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিলো দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিলো দুর্বৃত্তরা

Date:

Related stories

দেশ-বিদেশের ২৪৬ সিনেমা নিয়ে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

৭০টির বেশি দেশের ২৪৬টি সিনেমা নিয়ে আগামী ১০ জানুয়ারি...

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত অন্তত ৯

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে...

‘সরকার ও পুলিশ দিয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকার...

কীভাবে ভারতের দুর্বলতা কাজে লাগাবে বাংলাদেশ, জানালেন শমিত

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেললেও জয়ের দেখা...

আগামীকাল দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা...

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই শাখার আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। 

গ্রামীণ ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চ ম্যানেজার মো. কলিম উদ্দিন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তবে আগুনে ব্যাংকের ভেতরে থাকা টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

কলিম উদ্দিন বলেন, ‘গতরাত ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। নৈশপ্রহরী বিষয়টি বুঝতে পেরে আমাদের অবহিত করেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

পরে ফায়ার সার্ভিস এসে পুরোপুরি আগুন নেভায়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা গিয়ে দেখি আগুন অনেকটা নিয়ন্ত্রণে। আগুনে কিছু নথিপত্র ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে। তবে টাকা-পয়সার কোনো ক্ষতি হয়নি।’

Latest stories