23 C
Dhaka
Monday, April 6, 2026
Homeবিনোদনকোরিয়ার কিংবদন্তি অভিনেতা আং সাং-কি মারা গেছেন

কোরিয়ার কিংবদন্তি অভিনেতা আং সাং-কি মারা গেছেন

Date:

Related stories

পড়ার ঘরের যে বৈঠক থেকে এসেছিল যুদ্ধের মোড় ঘোরানো সিদ্ধান্ত

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নানা স্তরের কৃতিত্ব নিয়ে বিস্তর রেষারেষি...

জাপানের সঙ্গে বাংলাদেশের প্রথম ইপিএ সই, ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা

বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষর...

সোনালি দিনের নায়িকা সুমিতা দেবী

ঢাকাই সিনেমার ইতিহাসে অনন্য নাম সুমিতা দেবী। সোনালি দিনের...

আরেক দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা...

নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার ‘হাত-পা ভাঙা’র হুমকি বিএনপি প্রার্থীর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ছাত্রদল নেতার 'হাত-পা ভেঙে দিয়ে' এলাকাছাড়া...

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা আং সাং-কি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

দেশটির সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গত ৩০ ডিসেম্বর বাড়িতে খাবার খাওয়ার সময় হঠাৎ জ্ঞান হারান। এরপর তিনি ছয় দিন অচেতন অবস্থায় হাসপাতালে ছিলেন।

আং সাং-কি ২০১৯ সাল থেকে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। তবে সম্প্রতি অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।

আধুনিক কোরিয়ান সিনেমার অন্যতম পথিকৃৎ আং সাং-কি। নিজের নম্র আচরণের জন্য সবার প্রিয় হয়ে উঠেছিলেন এই অভিনেতা।

তিনি কিম কি-ইয়ং পরিচালিত দ্য টোয়াইলাইট ট্রেন (১৯৫৭) চলচ্চিত্রে শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং প্রায় সাত দশক ধরে ১৭০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন।

Latest stories