23 C
Dhaka
Monday, April 6, 2026
Homeরাজনীতিফ্যাসিস্টরা পরাজয় মেনে নিতে না পেরে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

ফ্যাসিস্টরা পরাজয় মেনে নিতে না পেরে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

Date:

Related stories

পড়ার ঘরের যে বৈঠক থেকে এসেছিল যুদ্ধের মোড় ঘোরানো সিদ্ধান্ত

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নানা স্তরের কৃতিত্ব নিয়ে বিস্তর রেষারেষি...

জাপানের সঙ্গে বাংলাদেশের প্রথম ইপিএ সই, ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা

বাংলাদেশ ও জাপান আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষর...

সোনালি দিনের নায়িকা সুমিতা দেবী

ঢাকাই সিনেমার ইতিহাসে অনন্য নাম সুমিতা দেবী। সোনালি দিনের...

আরেক দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা...

নারায়ণগঞ্জে ছাত্রদল নেতার ‘হাত-পা ভাঙা’র হুমকি বিএনপি প্রার্থীর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ছাত্রদল নেতার 'হাত-পা ভেঙে দিয়ে' এলাকাছাড়া...

ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, পলাতক ফ্যাসিস্টদের এতটুকু শিক্ষা হয়নি। তারা আবারও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ও চট্টগ্রামের বিএনপি নেতা এরশাদ উল্লাহকে হত্যাচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাদের এই চক্রান্ত সফল হতে দেবে না। অতীতেও দেয়নি, এটাই আমাদের শক্তি। এই দেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না এবং সঠিক পথে এগিয়ে যায়। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র তাদের দমিয়ে রাখতে পারে না।

বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৮ বছর নির্বাসন থাকার পর আগামী ২৫ ডিসেম্বর বিএনপি নেতা তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণা। অনেক উদ্বেগের মধ্যেও কিন্তু আমরা অনুপ্রাণিত হয়েছি। একদিকে আমাদের মাতা তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে, অন্যদিকে এই অনিশ্চয়তা। 

তিনি আরও বলেন, এর মধ্যে যিনি আমাদের নিশ্চয়তা ও পথ দেখাচ্ছেন সেই নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ২৫ তারিখ। চলুন তাকে এমন সংবর্ধনা জানাই, যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পাননি।

Latest stories