27 C
Dhaka
Friday, May 1, 2026
Homeবিনোদন‘লাইট-ক্যামেরা-অ্যাকশনে’ ব্যস্ত ঢালিউড তারকারা

‘লাইট-ক্যামেরা-অ্যাকশনে’ ব্যস্ত ঢালিউড তারকারা

Date:

Related stories

পাকিস্তান সফরে আমিরাতের প্রেসিডেন্ট, যা থাকছে আলোচনায়

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল...

হাদি হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি ইনকিলাব মঞ্চের

শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে অবিলম্বে দ্রুত...

কালকের ম্যাচে অনেক হলুদ কার্ড হবে, গালাগালি হবে: জামাল

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে...

ভারতে এনএসএ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন খলিলুর রহমান

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী ২০...

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কীভাবে বিদ্যুৎ তৈরি হয়?

পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি অনেকের কাছেই রকেট...

নতুন বছরের শুরুতে ক্যামেরার সামনে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড তারকারা। দেশ–বিদেশের বিভিন্ন লোকেশনে একের পর এক নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন শীর্ষ নায়ক–নায়িকা ও গুণী শিল্পীরা। শাকিব খান থেকে শুরু করে অপু বিশ্বাস, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম—সবাই এখন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত।

চলুন জেনে নেওয়া যাক, কোন তারকা কোন সিনেমার শুটিংয়ে ব্যস্ত এবং কোথায় চলছে সেই কাজ।

প্রিন্স সিনেমায় শাকিব খানের অভিনয়ের খবর বেশ পুরনো। নতুন খবর হচ্ছে, এই সিনেমার শুটিংয়ের জন্য তিনি শ্রীলঙ্কায় আছেন। সেখানে আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমার শুটিং চলছে।

অন্যদিকে, সিয়াম আহমেদ শুটিং করছেন রাক্ষস সিনেমায়। পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। বর্তমানে শ্রীলঙ্কায় সিনেমাটির শুটিং চলছে। সিয়াম বলেন, বেশ ভালোভাবেই শুটিং করছি। আশা করছি, আমার ক্যারিয়ারে নতুন কিছু হবে।

অপু বিশ্বাস ও সজল প্রথমবার জুটি হয়ে অভিনয় করছেন দুর্বার সিনেমায়। পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। অপু বিশ্বাস বলেন, দুর্বার সিনেমার কাজ দুর্বার গতিতেই এগিয়ে চলেছে। অনেক চমক থাকছে এই সিনেমায়।

সজল বলেন, দুর্বার ভিন্ন গল্প এবং ভিন্নরকম চরিত্র নিয়ে পর্দায় আসছে। অপু বিশ্বাসের সঙ্গে জুটিটাও সবার পছন্দ হবে।

ছয়বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু নতুন একটি সিনেমায় অভিনয় করছেন। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির নাম প্রেসার কুকার। তিনি বলেন, বছরের শুরুতে খুব ভালো একটি সিনেমায় অভিনয় করছি। অনেক শক্তিশালী গল্পের সিনেমা। কাজটি উপভোগ করছি।

পূজা চেরি বর্তমানে পাবনায় দম সিনেমার শুটিং করছেন। পরিচালনা করছেন রেদোয়ান রনি। সিনেমার শুটিংয়ের জন্য পাবনায় আছেন গুণী অভিনেত্রী ডলি জহুর। এছাড়া চঞ্চল চৌধুরী সম্প্রতি পাবনায় শুটিং করে এসেছেন।

মোশাররফ করিম নতুন একটি সিনেমায় অভিনয় করছেন। বনলতা এক্সপ্রেস নামের সিনেমাটি পরিচালনা করছেন তানিম নূর। নন্দিত লেখক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হচ্ছে। চঞ্চল চৌধুরীও অভিনয় করছেন এ সিনেমায়।

চঞ্চল চৌধুরী বলেন, দুটি নতুন সিনেমার কাজ চলছে। দুই রকম চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন।

আজমেরী হক বাঁধন বছরের শুরুতে নতুন সিনেমায় অভিনয় করছেন। তার অভিনীত সিনেমার নাম বনলতা এক্সপ্রেস। তিনি বলেন, খুব ভালো একটি গল্পে ও ভালো একটি চরিত্রে অভিনয় করছি। দর্শকদের অবশ্যই ভালো লাগবে।

Latest stories