29.9 C
Dhaka
Friday, June 5, 2026
Homeবাণিজ্যসাভারের শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অন্তত ১৫

সাভারের শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অন্তত ১৫

Date:

Related stories

আটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

সামরিক অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা...

হাদির কবর জিয়ারতসহ তারেক রহমানের আজ যত কর্মসূচি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার সকাল ১১টার...

প্লে-অফে ইতালির প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড

অবিশ্বাস্যভাবে শেষ দুটি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি চার...

অবশেষে শাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল

দীর্ঘ ২৬ বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে শাহজালাল বিজ্ঞান ও...

সাগরে স্টেডিয়াম-উদ্যান-জাদুঘর নিয়ে ভাসবে ‘অভিনব শহর’

দৈর্ঘ্যে প্রায় এক মাইল; প্রস্থে ৮০০ ফুট। উচ্চতায় ৩০...

ঢাকার সাভারে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য ও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।

আজ বুধবার সকাল ১১টার দিকে সাভারের বিরুলিয়ার মারকিউ ম্যানুফ্যাকচারার্স লিমিটেড কারখানার শ্রমিকরা বিরুলিয়া-সাভার আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ‘শ্রমিকরা ফেব্রুয়ারির বেতন, জানুয়ারির ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে বিরুলিয়া সড়ক অবরোধ করেছিল। এ সময় পুলিশ ধাওয়া দিলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পুলিশের লাঠিপেটা ও টিয়ারগ্যাসে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।’

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে হঠাৎ করে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। সেখানে উপস্থিত আমাদের পুলিশ সদস্যরা বোঝানোর চেষ্টা করলে শ্রমিকরা তাদের ওপর চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।’

তিনি বলেন, ‘শ্রমিকদের ইট-পাটকেলে আমাদের পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকদের বকেয়া পরিশোধে বিজিএমইএ, মালিকপক্ষ ও শিল্প পুলিশ যৌথ উদ্যোগ নিয়ে কিছু টাকার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা কারখানায় অবস্থান করছেন।’

শ্রমিক-পুলিশ সংঘর্ষের খবরে ঘটনাস্থলে গিয়েছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘কারখানাটিতে ৩৫০ জন শ্রমিক রয়েছেন। তাদের বোনাস দেওয়া হয়েছে, কিন্তু টেকনিক্যাল ত্রুটির কারণে ফেব্রুয়ারি মাসের বেতন ও কিছু আনুষঙ্গিক বকেয়া পরিশোধ করা হয়নি।’

তিনি বলেন, ‘এই কারখানায় কোনো জটিলতা হতে পারে, সেটা আমাদের তালিকায় ছিল না। খবর পেয়েই সেখানে গিয়েছিলাম এবং মালিকপক্ষ ও বিজিএমইএর সঙ্গে কথা বলে ফেব্রুয়ারির বেতনের ৩২ লাখ টাকার ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকদের বাকি বকেয়া ঈদের পর পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে।’

শ্রমিকরাও এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানান ইউএনও।

Latest stories