34.5 C
Dhaka
Friday, June 19, 2026
Homeবাংলাদেশকুমিল্লায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের ছুরিকাঘাতে মা ও ছোট ভাই খুন

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের ছুরিকাঘাতে মা ও ছোট ভাই খুন

Date:

Related stories

নির্বিচার মৎস্য আহরণে ছোট হয়ে যাচ্ছে দেশের ইলিশের গড় আকার

অতিরিক্ত মাছ ধরা, অবৈধ জালের ব্যবহার এবং জাটকা (ছোট...

শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার মোশন ফার্স্টলুক প্রকাশ

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত 'প্রিন্স' সিনেমার...

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের...

হাদি হত্যা: শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার বিচারের...

যেভাবে ভূমিকম্প বুঝতে পারেন তাইজুলরা

ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা ৩৮ মিনিট। ঢাকাসহ দেশের...

কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে মা ও ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ সোমবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন রাহিলা বেগম (৬২) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৪০)। অভিযুক্ত বড় ছেলে বিল্লাল হোসেন (৪৫) ঘটনার পর থেকে পলাতক।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শরীফ ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পারিবারিক জমি নিয়ে বড় ভাই বিল্লাল হোসেনের সঙ্গে ছোট ভাই কামাল হোসেনের বিরোধ ছিল। এর জেরে আজ ভোরে বিল্লাল তার মা ও ছোট ভাইকে ছুরিকাঘাত করেন।

পরিদর্শক শরীফ ইবনে আলম আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Latest stories