32 C
Dhaka
Wednesday, June 17, 2026
Homeবিনোদন‘রাজের সঙ্গে অনস্ক্রিন কেমিস্ট্রি আর মোশাররফ করিমের সঙ্গে দৃশ্যগুলো ইন্টারেস্টিং’

‘রাজের সঙ্গে অনস্ক্রিন কেমিস্ট্রি আর মোশাররফ করিমের সঙ্গে দৃশ্যগুলো ইন্টারেস্টিং’

Date:

Related stories

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, পেশার স্বীকৃতি দাবি হকার্স ইউনিয়নের

ঢাকা শহরে সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ‘দমনমূলক’ হিসেবে...

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়া বৈধ নাকি অবৈধ

যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক...

দেশকে অস্থির করতে পেছন থেকে কাজ করছে একটি মহল: মির্জা ফখরুল

দেশ এখন এক ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে বিএনপির...

বিশ্বকাপে ইতালিকে নিয়ে ‘গ্রুপ অব ডেথে’ বাংলাদেশ!

আগামী বছরের শুরুতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কে কোন...

চট্টগ্রামে বাস, ভূমি অফিসের সাইনবোর্ডে আগুন

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন লাগার...

‘তাণ্ডব’ সিনেমার পর নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন সাবিলা নূর। তানিম নূর পরিচালিত সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে।

ইতোমধ্যে নিজের অংশের শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। শুটিং শেষে নিজের অনুভূতি জানিয়েছেন দ্য ডেইলি স্টারকে।

সাবিলা নূর বলেন, ‘শুটিংয়ের পুরো জার্নিটা আমার কাছে ছিল বিশেষ। প্রায় ২০ দিনের টানা শুটিং, গোছানো পরিকল্পনা আর টিমওয়ার্ক—সবকিছু মিলিয়ে অভিজ্ঞতাটা এতটাই গভীর ছিল যে শেষদিন আবেগ সামলাতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘শুটিংয়ের শেষদিন কেঁদেছি। এই কাজটি আজীবনের স্মৃতি হয়ে থাকবে।’

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করছেন সাবিলা। তানিম নূরের পরিচালনা আর গল্পের শক্তি শুরু থেকেই তাকে আশাবাদী করেছে বলেও জানান সাবিলা।

সহশিল্পী হিসেবে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে সাবিলা দেখছেন ‘শেখার জায়গা’ হিসেবে।

বিশেষ করে রাজের সঙ্গে অনস্ক্রিন কেমিস্ট্রি আর মোশাররফ করিমের সঙ্গে দৃশ্যগুলোকে তিনি ‘ইন্টারেস্টিং’ বলে উল্লেখ করেন।

Latest stories